Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

নরেন্দ্রপুরে ঝোপের ধারে তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! খুনের নেপথ্যে রাজনৈতিক কারণ?

মৃতের পরিবার সরাসরি খুনের অভিযোগ জানালেও, এখনও পর্যন্ত কারও নাম উল্লেখ করেনি। তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

নরেন্দ্রপুরে ঝোপের ধারে তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! খুনের নেপথ্যে রাজনৈতিক কারণ?

প্রতীকী ছবি

শেষ আপডেট: 6 July 2025 19:22

দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতে রাস্তার পাশে ঝোপের ধারে পড়ে ছিল রক্তাক্ত দেহ (Death)। উদ্ধার হতেই দেখা যায় মৃত ব্যক্তি তৃণমূলের (TMC Worker) সক্রিয় কর্মী সন্দীপ নাড়ু। খবর সামনে আসতেই, চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুর (Narendrapur) এলাকায়। রাজনৈতিক সংঘর্ষ নাকি প্রোমোটিংয়ের ব্যবসা ঘিরে রেষারেষি, উঠছে একাধিক প্রশ্ন।

নরেন্দ্রপুর থানা এলাকার নোনা জয়কৃষ্ণপুরের একটি নির্জন ঝোপ থেকে সন্দীপের দেহ উদ্ধার হয়। তিনি পাশের বিষ্ণুপুর থানার বাসিন্দা। মৃতের পরিবার সরাসরি খুনের অভিযোগ জানালেও, এখনও পর্যন্ত কারও নাম উল্লেখ করেনি। তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় গাড়ি চালালেও, প্রোমোটিং ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন সন্দীপ। সম্প্রতি একটি জমি সংক্রান্ত বিবাদেও জড়িয়ে পড়েছিলেন। ফলে খুনের পিছনে সেই বিরোধই রয়েছে কি না, তা এখন প্রশ্নের মুখে। তবে রাজনীতির চাপানউতোরও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। কারণ, সন্দীপ ছিলেন এলাকার পরিচিত তৃণমূল কর্মী।

পুলিশ সূত্রে খবর, দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অন্য কোথাও খুন করে তাঁর দেহ এনে ফেলে রাখা হয়েছে নির্জন ঝোপের ধারে। দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এলাকাবাসীদের একাংশের দাবি, এই খুন নিছক কোনও ব্যক্তি-সংক্রান্ত নয়। এর সঙ্গে জড়িয়ে থাকতে পারে বৃহত্তর কোনও ষড়যন্ত্র।

তবে এখনই কোনও সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তদন্তকারীদের মতে, সন্দীপের রাজনৈতিক পরিচিতি এবং ব্যবসায়িক লেনদেন উভয় দিকেই সমান গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

নরেন্দ্রপুরের নোনা এলাকায় এমন ঘটনায় স্বাভাবিকভাবেই ছড়িয়েছে চাঞ্চল্য। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাও। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির দাবি জানাচ্ছে পরিবার ও প্রতিবেশীরা।


```