Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ছেলের খুনিরা ধরা না পড়লে দল ছাড়বেন, হুঁশিয়ারি তৃণমূলের পঞ্চায়েত প্রধানের

তৃণমূল যুবনেতা অমর রায়ের রহস্যমৃত্যুর পর প্রায় দু’মাস কেটে গিয়েছে। কিন্তু এখনও ন্যায় পায়নি পরিবার। প্রশাসনের দরজায় একাধিকবার কড়া নাড়লেও এখনও পর্যন্ত দোষীরা গ্রেফতার হয়নি বলে অভিযোগ প্রয়াত অমরের পরিবারের। 

ছেলের খুনিরা ধরা না পড়লে দল ছাড়বেন, হুঁশিয়ারি তৃণমূলের পঞ্চায়েত প্রধানের

প্রতীকী ছবি।

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 13 October 2025 19:30

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: তৃণমূল যুবনেতা অমর রায়ের রহস্যমৃত্যুর পর প্রায় দু’মাস কেটে গিয়েছে। কিন্তু এখনও ন্যায় পায়নি পরিবার। প্রশাসনের দরজায় একাধিকবার কড়া নাড়লেও এখনও পর্যন্ত দোষীরা গ্রেফতার হয়নি বলে অভিযোগ প্রয়াত অমরের পরিবারের। সোমবার ক্ষোভ উগরে দিলেন অমর রায়ের মা দাউগুড়ির পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়। তাঁর অভিযোগ, “আমার ছেলে তৃণমূলের কর্মী ছিল। আমি নিজেও দলের পঞ্চায়েত প্রধান। তবুও আমার ছেলেকে যারা মারল, তাদের এখনও ধরা গেল না। রাঘববোয়ালরা তাদের আড়াল করছে। আমি কীভাবে সাধারণ মানুষকে বিচারের আশ্বাস দেব?”

৯ অগস্ট, রাখি পূর্ণিমার দিন ডোডেয়ার হাট বাজারে মাংস কিনতে গিয়েছিলেন তৃণমূলের যুবনেতা অমর রায়। ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই ঘটনার পর দীর্ঘ দুই মাস কাটলেও কোনও দোষী এখনও ধরা পড়েনি বলে অভিযোগ অমরের মা কুন্তলা রায়ের। তিনি সরাসরি ইঙ্গিত বলেন, “আমার ধারণা এই ঘটনায় রাজনৈতিক রাঘব বোয়ালরা জড়িত। না হলে এতদিনেও কেন দোষীরা ধরা পড়ল না? কেউ ঠান্ডা ঘরে বসে হয়তো আমার ছেলেকে খুন করিয়েছে। তাই দোষীরা আড়ালেই থেকে গেল। পুলিশ তাদের গ্রেফতার করল না।”

এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে রয়েছেন। বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখছেন। কুন্তলা রায় জানান,  মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলতে চান তিনি। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই তাঁদের সুবিচার দেবেন।” কুন্তলা রায়ের হুঁশিয়ারি, “খুব তাড়াতাড়ি যদি আমার ছেলের হত্যাকারীদের গ্রেফতার না করা হয়, তাহলে আমি দলের পদ ছাড়ব। আমার ছেলে সুবিচার না পেলে আমি দলের দায়িত্ব পালন করতে পারব না।”

তৃণমূলের অন্দরে অস্বস্তি বাড়িয়েছে দলের পঞ্চায়েত প্রধানের এই ক্ষোভ। স্থানীয় সূত্রে খবর, অমর রায় ছিলেন দলের জনপ্রিয় যুবনেতা, যিনি দীর্ঘদিন ধরে এলাকার সংগঠনের কাজে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যু শুধু পরিবার নয়, গোটা দলকেই নাড়িয়ে দিয়েছিল। দোষীরা কবে ধরা পড়বে? দলের অনেকেও তুলেছেন সেই প্রশ্ন।


```