Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

সিইও অফিসে ধর্নার পর এবার পাঁচ দফা দাবি পেশ তৃণমূলের

তৃণমূলের দাবি, পরিকল্পিত ভাবে বাংলায় ভোট লুঠের চেষ্টা হচ্ছে। বিজেপি-র ভোট লুঠের চেষ্টার প্রমাণ হিসেবে সাংবাদিকদের সামনে বিভিন্ন ভিডিও দেখান সাগরিকা ঘোষ।

সিইও অফিসে ধর্নার পর এবার পাঁচ দফা দাবি পেশ তৃণমূলের

সাগরিকা ঘোষ

শেষ আপডেট: 31 March 2026 20:20

দ্য ওয়াল ব্যুরো: একধাক্কায় ৩০ হাজার ফর্ম ৬ জমা পরেছে সিইও-র দফতরে (West Bengal Assembly Election 2026)। তৃণমূলের (Trinamool Congress) অভিযোগ বাইরের রাজ্য থেকে লোকেদের নাম এই রাজ্যের ভোটার তালিকায় তুলে ভোট লুঠের চেষ্টা করছে বিজেপি (BJP)। সোমবার থেকে কলকাতায় সিইও দফতরের সামনে বিক্ষোভ শুরু করেছে তৃণমূল।

সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের তরফে বলা হয়েছে, সোমবার সিইও-র দফতরে তিরিশ হাজার ফর্ম ৬ জমা দিয়েছে বিজেপি। তাদের আরও অভিযোগ, মঙ্গলবার শুভেন্দু সিইও অফিস থেকে বেরনোর পরেই মেদিনিপুরের এক ব্যক্তিকে ৪০০ ফর্ম-সহ ধরা হয়েছে। তৃণমূলের দাবি, পরিকল্পিত ভাবে বাংলায় ভোট লুঠের চেষ্টা হচ্ছে। বিজেপি-র ভোট লুঠের চেষ্টার প্রমাণ হিসেবে সাংবাদিকদের সামনে বিভিন্ন ভিডিও দেখান সাগরিকা ঘোষ।

তৃণমূলের দাবি, ফর্ম ৬ জমা নিয়ে আসলে আদালত অবমাননা করছে সিইও-র দফতর। পাশাপাশি, এই কাজকে সংবিধানবিরোধী বলেও অভিযোগ করা হয়েছে তাঁদের তরফে। সাগরিকা ঘোষ বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নতুন ভোটারের নাম ঢোকানো অথবা নাম বাদ দেওয়ার কাজ বিচার বিভাগের। তাই এই ফর্ম জমা নিয়ে আসলে আদালতের নির্দেশের বিরোধীতা করেছে সিইও-র দফতর।  

তৃণমূলের অভিযোগ, ঠিক যে পদ্ধতিতে সারা দেশজুড়ে ভোট লুঠ করা হচ্ছে, সেই একই পদ্ধতিতে বাংলাতেও ভোট লুঠের চেষ্টা করা হচ্ছে। এই ভাবেই মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লির মত জায়গায় আসল ভোটারকে বাদ দিয়ে নতুন ভোটার ঢুকিয়ে নির্বাচনের ফলাফল বদলে দেওয়া হয়েছে। এবার বাংলাতেও একই কাজ করছে বিজেপি এমনটাই অভিযোগ। একদিকে মানুষকে এসআইআর-এর নামে সমস্যায় ফেলা হচ্ছে, তারপর ভোটারদের নাম বিবেচনাধীন করা হচ্ছে এবং সব শেষে নতুন ফর্ম ৬ জমা নেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল।

মঙ্গলবার এবার সাংবাদিক সম্মেলন করে সিইও-র কাছে পাঁচটি দাবি রেখেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। এই পাঁচ দাবিতে বলা হয়েছে, সিইও অফিসের সিসিটিভি ক্যামেরার ফুটেজ জনসমক্ষে আনতে হবে এবং যেসব ফর্ম ৬ জমা পরেছে সেগুলির সম্পূর্ণ তথ্য সকলের সামনে আনতে হবে। এছাড়াও, অসাংবিধানিকভাবে একসঙ্গে জমা পড়া ফর্ম ৬ বাতিল করার দাবিও তোলা হয়েছে। পাশাপাশি, কার নির্দেশে এবং অধিকার না থাকা স্বত্বেও কীভাবে এই ফর্ম জমা নেওয়া হচ্ছে সেই প্রশ্নও তোলা হয়েছে।    

একই অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ায় (West Bengal Assembly Election 2026) স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আবারও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে বাংলার ভোটার তালিকায় ‘বহিরাগত’দের নাম ঢোকানোর চেষ্টা চলছে এবং তাতে মদত দিচ্ছে বিজেপি। এই প্রক্রিয়ায় জাতীয় নির্বাচন কমিশনের (ECI) ভূমিকা নিয়েও কড়া অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

তৃণমূলের দাবি, ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও সিইও-র দফতরের তরফে এই প্রসঙ্গে কিছু বলা হয়নি। তাঁদের অভিযোগ, এই নিরবতা কোনওভাবেই নিরপেক্ষতা নয়। সাগরিকা ঘোষ বলেন, ভুয়ো নাম ঢুকিয়েও বাংলার মানুষের পছন্দ বদলানো যাবে না। গোটা রাজ্য এবং দেশ এটা দেখছে। 


```