পূর্ব মেদিনীপুরে (East Medinipur) প্রশাসনিক বৈঠক সেরে রবিবার সকালে নন্দীগ্রামে পৌঁছন মুখ্য নির্বাচনী আধিকারিক। সেখানে বিভিন্ন স্পর্শকাতর বুথ পরিদর্শন এবং ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। তৃণমূলের অভিযোগ, সেই সময় তাঁর সঙ্গে স্থানীয় বিজেপি নেতা - কালীচরণপুর অঞ্চলের কোঅর্ডিনেটর তপন কুমার মহাপাত্রকে দেখা যায়।

ফাইল ছবি
শেষ আপডেট: 8 April 2026 08:29
দ্য ওয়াল ব্যুরো: নন্দীগ্রাম (Nandigram) সফরে গিয়ে বিজেপি নেতাদের সঙ্গে ঘুরেছেন সিইও মনোজ আগরওয়াল (Manoj Agarwal), এই অভিযোগে নির্বাচন কমিশনের (ECI) কাছে চিঠি দিল তৃণমূল কংগ্রেস (TMC)। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে শাস্তির দাবিও জানিয়েছেন তারা।
চিঠিতে বলা হয়েছে, গত ৫ এপ্রিল নন্দীগ্রামে মনোজ আগরওয়াল (Manoj Agarwal Nandigram Visit) নাকি বিজেপির স্থানীয় নেতৃত্বের সঙ্গে ঘুরে ঘুরে এলাকার ভোটারদের সঙ্গে দেখা করেন, এমনকি তাঁদের মতামতও নেন। অভিযোগ, বিজেপির কল্যাণপুর অঞ্চল কমিটির কনভেনর তপন কুমার মহাপাত্র তাঁকে বিভিন্ন জায়গায় নিয়ে যান এবং বাড়ি বাড়ি ঘোরান। তৃণমূলের দাবি, এভাবে একজন দায়িত্বে থাকা নির্বাচনী আধিকারিকের নিরপেক্ষতা সম্পূর্ণ প্রশ্নের মুখে পড়ে।

ছবি দেখিয়ে অভিযোগ তৃণমূলের
সিইও-র (CEO) এই আচরণ নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে পারে এবং নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে সুবিধাজনক পরিস্থিতি তৈরি করতে পারে বলেও আশঙ্কা জানিয়েছে তৃণমূল (TMC)। এমন ঘটনায় ভোটের নিরপেক্ষতা ও ন্যায্যতার ওপর মানুষের বিশ্বাস নষ্ট হতে পারে। তৃণমূলের অভিযোগ, সরকারি পদে থাকা ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করছেন, যা নির্বাচন প্রক্রিয়ার জন্য বিপজ্জনক।
দলটি নির্বাচন কমিশনের কাছে চার দফা দাবি জানায়-
পূর্ব মেদিনীপুরে (East Medinipur) প্রশাসনিক বৈঠক সেরে রবিবার সকালে নন্দীগ্রামে পৌঁছন মুখ্য নির্বাচনী আধিকারিক। সেখানে বিভিন্ন স্পর্শকাতর বুথ পরিদর্শন এবং ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। তৃণমূলের অভিযোগ, সেই সময় তাঁর সঙ্গে স্থানীয় বিজেপি নেতা - কালীচরণপুর অঞ্চলের কোঅর্ডিনেটর তপন কুমার মহাপাত্রকে দেখা যায়। এই ঘটনাকে সামনে এনে মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকেও তৃণমূল প্রশ্ন তোলে, নির্বাচন কমিশনের এই আচরণ কতটা নিরপেক্ষতার পরিচয় বহন করে। তাঁদের বক্তব্য, “উনি নন্দীগ্রামে যেতেই পারেন, কিন্তু কেন বিরোধী শিবিরের ঘনিষ্ঠ ব্যক্তিকে সঙ্গে নিয়ে ঘুরতে হবে?”
প্রসঙ্গত, শনিবার পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক ও পুলিশি শীর্ষকর্তাদের সঙ্গে ম্যারাথন বৈঠক করেছিলেন মনোজ আগরওয়াল(CEO Manoj Agarwal)। তার পরেই রবিবার সাতসকালে পৌঁছে যান নন্দীগ্রামে। সেখানকার একাধিক স্পর্শকাতর বুথ ঘুরে দেখার পাশাপাশি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি।