Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

খড়্গপুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে জুতোপেটা করে মুখে কালি দলেরই নেত্রীর! নিন্দা শুভেন্দুর

অফিসের ভেতরেই হাতাহাতি, ধস্তাধস্তি শুরু হয়। শুধু তাই নয়, তাঁকে জুতোপেটা করতে উদ্যত হন সুজাতা, মুখে কালিও মাখিয়ে দেন!

খড়্গপুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে জুতোপেটা করে মুখে কালি দলেরই নেত্রীর! নিন্দা শুভেন্দুর

ছবি - ভিডিও থেকে সংগৃহীত

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 11 October 2025 12:18

দ্য ওয়াল ব্যুরো: খড়্গপুর (Kharagpur) ২ নং ব্লকের চাঙ্গুয়াল পঞ্চায়েত অফিসে যে ঘটনা ঘটেছে তাতে ব্যাপক অস্বস্তি বেড়েছে তৃণমূল কংগ্রেসের (TMC)। আর বিজেপি নতুন এক সুযোগ পেয়েছে রাজ্যের শাসক দলকে নিশানা করার। আসলে ওই অফিসের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বে (Clash) জড়িয়েছিলেন তৃণমূলের দুই নেত্রী।

অভিযোগ, বিশেষ কিছু কাজ নিয়ে বিবাদের জেরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুজাতা দে পঞ্চায়েত প্রধান দীপালি সিংহের উপর হামলা করেন। অফিসের ভেতরেই হাতাহাতি, ধস্তাধস্তি শুরু হয়। শুধু তাই নয়, তাঁকে জুতোপেটা করতে উদ্যত হন সুজাতা, মুখে কালিও মাখিয়ে দেন!

ঘটনার পর পঞ্চায়েত প্রধান দীপালি সিংহ জানান, “আমাদেরই এক পঞ্চায়েত সদস্য এসেছিলেন গার্ডওয়ালের কাজের দাবি নিয়ে। আগেভাগেই উনি কালি নিয়ে এসেছিলেন আমার গায়ে ছিটানোর জন্য। আমি ধাক্কা মেরে সরিয়ে দিই, সেই সময় একটু ধাক্কাধাক্কি হয়।”

 

অন্যদিকে সুজাতা বলেন, “পঞ্চায়েত প্রধানই আমার মাথায় মাটির টব দিয়ে আঘাত করেন। তারপর মুখে ও জামায় কালি মাখিয়ে দেন। আমি অফিসে তালা দিয়ে লোকজনকে ডাকি। আমরা সকলে তৃণমূলের কর্মী, কিন্তু ওঁর এই আচরণ গ্রহণযোগ্য নয়।”

ঘটনার খবর পেয়ে চাঙ্গুয়াল পঞ্চায়েত অফিসে পৌঁছায় খড়গপুর ২ নং ব্লকের জয়েন্ট বিডিও দীপঙ্কর রায় এবং খড়গপুর লোকাল থানার পুলিশ। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করে নাগরাকাটার (Nagrakata) ঘটনার প্রসঙ্গ তুলেছেন। সেখানে হামলার শিকার হন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ এবং সাংসদ খগেন মুর্মু। শুভেন্দু বলেন - তৃণমূল শুধুমাত্র আদিবাসী মুলবাসী সাংসদ খগেন মুর্মুকে রক্তাক্ত করে ক্ষান্ত নেই নিজের দলের তপসিলি উপজাতি সম্প্রদায়ের এক মহিলা পঞ্চায়েত প্রধানকেও হেনস্থা করতে ছাড়ছে না।

বিরোধী দলনেতার কটাক্ষ, যারা মা মাটি মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিল আজ তাদের হাতেই বাংলার মাতৃশক্তি লাঞ্ছিত, অপমানিত।

উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতিতে ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছিলেন বিজেপির নেতারা। সেই সময়েই নাগরাকাটায় তাঁদের ওপর হামলা হয়েছিল। বিজেপির অভিযোগ, তৃণমূল পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। যদিও শাসক শিবিরের বক্তব্য, সাধারণ মানুষের ক্ষোভর মুখে পড়েছে বিজেপি। এতে তাদের কোনও ভূমিকা নেই।

বর্তমানে শঙ্কর ঘোষ হাসপাতাল থেকে ছাড়া পেলেও খগেন মুর্মু এখনও চিকিৎসাধীন। তাঁর চোখে নীচের হাড় ভেঙেছে বলে জানা গেছে। হতে পারে অস্ত্রোপচারও। 


```