Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

হুগলির তৃণমূল নেতা খুনে তিন লাখ টাকার সুপারি দেওয়া হয়েছিল

তিন লাখ টাকার সুপারি দেওয়া হয়েছিল তৃণমূল নেতা খুনে! জমি কেনাবেচা নিয়ে গন্ডগোলের জেরেই ভাড়াটে খুনিকে সুপারি দেওয়া হয়। 

হুগলির তৃণমূল নেতা খুনে তিন লাখ টাকার সুপারি দেওয়া হয়েছিল

শেষ আপডেট: 2 August 2025 16:08

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: তিন লাখ টাকার সুপারি দেওয়া হয়েছিল তৃণমূল নেতা খুনে! জমি কেনাবেচা নিয়ে গন্ডগোলের জেরেই ভাড়াটে খুনিকে সুপারি দেওয়া হয়। তারাই কাটারি দিয়ে নৃশংসভাবে খুন করে কানাইপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীকে। 

পুলিশ জানিয়েছে, উত্তর ২৪ পরগনার বারাসত ও শাসনের ভাড়াটে খুনি কাজে লাগানো হয়। কানাইপুরের বিশ্বনাথ দাস ওরফে বিশা তিন লাখ টাকা দিয়ে ভাড়া করে শাসনের বিশ্বজিৎ ও বারাসতের দীপক মণ্ডলকে। ঘটনার দু'দিন আগে তারা বিশার বাড়িতে আসে। এলাকায় রেইকি করে। খুনের পর কিছুটা হেঁটে যায়। তারপর সেখান থেকে স্কুটারে করে স্টেশনে পৌঁছে দেয়।

পুলিশ তদন্তে নেমে প্রথমেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সেই সিসিটিভি ফুটেজে দেখা যায়, আততায়ীরা কাটারি দিয়ে কুপিয়ে খুন করছে। খুনের পর পালিয়ে যাচ্ছে, সেটাও দেখা যায়। এরপরেই পুলিশ আততায়ীদের ফোনের লোকেশন ট্র্যাক করে। ফোন বন্ধ থাকলেও পুলিশ জানতে পারে কোন এলাকায় রয়েছে। সেই মতো পুলিশ অভিযান চালায়।

ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস বলেন, "জমি বিবাদে এই খুন বলে এখনও পর্যন্ত জানা গেছে। এর পিছনে রাজনৈতিক কোনও কারণ এখনও পাওয়া যায়নি। ভারাটে খুনি দিয়ে পরিকল্পনা করে খুন করা হয়েছে। এর পিছনে আরও কেউ আছে কিনা তা দেখা হচ্ছে।" ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করা হবে।


```