Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

রথের আগে রিহার্সাল! দিঘায় রাস্তায় পরীক্ষামূলকভাবে টানা হল তিনটি রথ

আগামী ২৭ জুন রথযাত্রা। তার আগে শুক্রবার মাসির বাড়ি পর্যন্ত যে রাস্তায় রথযাত্রা অনুষ্ঠিত হবে, সেই পথেই হল রথ টানার মহড়া। 

রথের আগে রিহার্সাল! দিঘায় রাস্তায় পরীক্ষামূলকভাবে টানা হল তিনটি রথ

দিঘার পথে রথের মহড়া

শেষ আপডেট: 20 June 2025 19:06

অভিজিৎ মান্না, পূর্ব মেদিনীপুর

এ বার প্রথম রথ টানা হবে দিঘায়। তাই প্রস্তুতিতে কোনও ঘাটতি রাখতে চাইছে না প্রশাসন। পরিকল্পনা- বৈঠক, সবই করছেন প্রশাসনিক কর্তারা। পাশাপাশি রথের সাতদিন আগে পরীক্ষামূলকভাবে তিনটি রথও টানা হল দিঘার রাস্তায়। মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্তই গড়াল রথের চাকা।

আগামী ২৭ জুন রথযাত্রা। তার আগে শুক্রবার মাসির বাড়ি পর্যন্ত যে রাস্তায় রথযাত্রা অনুষ্ঠিত হবে, সেই পথেই এদিন রথ টানার মহড়া হয়। কোথাও কোনও সমস্যা আছে কিনা, তা খতিয়ে দেখতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট তথা জগন্নাথ মন্দিরের দায়িত্বপ্রাপ্ত সদস্য রাধারমন দাস বলেন, "রথযাত্রার দিন যাতে কোনও অসুবিধা না হয়, তাই আগাম পরীক্ষা করা হল। কিছু জায়গায় সমস্যা ধরা পড়েছে, সেগুলির সমাধান করা হচ্ছে।" তিনি আরও জানান, বর্তমানে স্নানযাত্রার পর জগন্নাথদেব শয়নে রয়েছেন, তাই মন্দির বন্ধ রয়েছে। ২৬ জুন থেকে মন্দির খুলে যাবে। ২৭ তারিখ টান পড়বে রথের দড়িতে।

প্রথম রথযাত্রার জন্য দিঘা শহরজুড়ে সাজো সাজো রব। পর্যটকদের নিরাপত্তা, ট্রাফিক, ভিড় সামলানো—সব দিকেই বাড়তি নজর দিচ্ছে স্থানীয় প্রশাসন। রাধারমন দাস জানান, রথের দিন প্রায় ২ লক্ষ মানুষের সমাগম হতে পারে। থাকবেন অন্তত ৫০ জন  বিদেশি অতিথি। এবার সারা দেশজুড়ে ইসকনের উদ্যোগে ১৪৪টি স্থানে রথযাত্রার আয়োজন হচ্ছে বলেও জানান তিনি। 
 


```