Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

বাসন্তীতে পুলিশ পেটানোয় গ্রেফতার ৬০ বছরের বৃদ্ধ-সহ তিনজন, আইসি বদলের পরেই অ্যাকশন

ধৃতদের মধ্যে ৬০ বছর বয়সী জাকির হোসেন মোল্লাকে ভাইরাল হওয়া ভিডিওতে গাছের গুঁড়ি হাতে নিয়ে পুলিশকে পেটাতে দেখা গিয়েছিল। বাকি দুই ধৃতের নাম আরাফ মল্লিক এবং আবু বকর আলি গাজী।

বাসন্তীতে পুলিশ পেটানোয় গ্রেফতার ৬০ বছরের বৃদ্ধ-সহ তিনজন, আইসি বদলের পরেই অ্যাকশন

বাসন্তীর অশান্তির ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 30 March 2026 17:37

দ্য ওয়াল ব্যুরো: বাসন্তীতে পুলিশকর্মীদের (Basanti Police) রাস্তায় ফেলে নৃশংসভাবে মারধরের ঘটনায় অবশেষে পুলিশের জালে (Basanti Incident) ধরা পড়ল মূল অভিযুক্ত জাকির হোসেন মোল্লা-সহ তিন জন। গত রাতে বাসন্তী থানার নতুন আইসি প্রবীর ঘোষের নেতৃত্বে এক বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ৬০ বছর বয়সী জাকির হোসেন মোল্লাকে ভাইরাল হওয়া ভিডিওতে গাছের গুঁড়ি হাতে নিয়ে পুলিশকে পেটাতে দেখা গিয়েছিল। বাকি দুই ধৃতের নাম আরাফ মল্লিক এবং আবু বকর আলি গাজী।

রক্তাক্ত বৃহস্পতিবারের স্মৃতি

গত বৃহস্পতিবার বিজেপি (BJP News) প্রার্থী বিকাশ সর্দারের প্রচারকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বাসন্তী। অভিযোগ, প্রচার চলাকালীন একদল সশস্ত্র দুষ্কৃতী লাঠি, বাঁশ ও রড নিয়ে হামলা চালায়। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছলে খোদ পুলিশের ওপরই চড়াও হয় উন্মত্ত জনতা। বাসন্তী থানার (Basanti PS) সাব-ইনস্পেক্টর সৌরভ গুহকে রাস্তায় ফেলে বাঁশপেটা করা হয় বলে অভিযোগ। এই হামলায় আহত হয়েছিলেন আরও ৬-৭ জন পুলিশকর্মী।

কমিশনের কোপ ও নতুন আইসি

এই ঘটনার পরে হাত গুটিয়ে বসে থাকেনি নির্বাচন কমিশন (Election Commission of India)। কর্তব্যে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার তৎকালীন আইসি অভিজিৎ পালকে গত ২৭ মার্চই সাসপেন্ড করা হয়। কমিশনের নির্দেশে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। তাঁর জায়গায় আনা হয় প্রবীর ঘোষকে। দায়িত্ব নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তদের জালে তুলে নতুন আইসি বুঝিয়ে দিলেন, সরকারি কর্মীদের ওপর হামলা ও আইন হাতে তুলে নেওয়ার ঘটনায় কোনও রকম আপস করা হবে না।

রাজনৈতিক চাপানউতর

ভোটের মুখে বাসন্তীর এই অশান্তি নিয়ে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। বিজেপির দাবি, তাদের প্রার্থীর প্রচারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তবে অভিযুক্তদের গ্রেফতারি এবং আইসি বদলের পর এলাকায় আপাতত কড়া পুলিশি পাহারা বসানো হয়েছে।


```