Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

বাসন্তীতে বিজেপির প্রচারের সময় তৃণমূলের সঙ্গে অশান্তি, সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ

বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ওঠায় আক্রান্ত হয় পুলিশও। বিশাল বাহিনী নিয়ে ইতিমধ্যেই এলাকায় এসেছেন পুলিশ সুপার। এই ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

বাসন্তীতে বিজেপির প্রচারের সময় তৃণমূলের সঙ্গে অশান্তি, সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ

বাসন্তীতে অশান্তি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 26 March 2026 15:02

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) ঘিরে বাসন্তীতে প্রচার শুরু করেছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। অভিযোগ, সেই প্রচারকে ক্যামেরাবন্দি করছিলেন তৃণমূল কর্মীরা। তা নিয়ে শুরু বাকবিতণ্ডা, যা মুহূর্তে সংঘর্ষে (Basanti agitation before west bengal election) পরিণত হয়।

বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ওঠায় আক্রান্ত হয় পুলিশও। বিশাল বাহিনী নিয়ে ইতিমধ্যেই এলাকায় এসেছেন পুলিশ সুপার। এই ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

এক অপরের বিরুদ্ধে হামলা অভিযোগ করছে বিজেপি এবং তৃণমূল। একদিকে, প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠে এসেছে বিজেপির তরফে। রাস্তা আটকেছে তৃণমূল, এমন অভিযোগও করেছে বিজেপি। পুলিশ পরিস্থিতি সামাল দিতে এলে অবরোধ তীব্র হয়ে ওঠে। লাঠি বাঁশ দিয়ে ফেলে পেটানো হয় উপস্থিত মানুষজনকে। তার মধ্যে পড়ে গিয়ে ৭-৮ জন পুলিশকর্মীও আক্রান্ত হন। আবার অন্যদিকে অভিযোগ, তৃণমূল হামলা চালিয়েছে পুলিশের উপর।

এই ঘটনা প্রথম নয়। আগেও একই ঘটনা ঘটেছে বাসন্তীতে। উত্তেজনাপ্রবণ এলাকা বলেই পরিচিত বাসন্তী। ভোটের মুখে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

শান্তিপূর্ণ নিরপেক্ষ ভোটের লক্ষ্যে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে বাংলায়। তাই স্বাভাবিকভাবেই বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কেন্দ্রীয় বাহিনীকে কেন ব্যবহার করা হল না? প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। তবে ইতিমধ্যেই পুলিশ সুপার পৌঁছেছেন বাসন্তীতে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।


```