Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

ভোট যেন শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ হয়, কমিশনের গাইডলাইন মানতে হবে, প্রশাসনকে কড়া বার্তা নবান্নর

কর্মী ও আধিকারিকদের সতর্ক করে বলা হয়েছে, মডেল কোড লঙ্ঘন সংক্রান্ত কোনও অভিযোগ যেন তাঁদের বিরুদ্ধে না ওঠে, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

ভোট যেন শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ হয়, কমিশনের গাইডলাইন মানতে হবে, প্রশাসনকে কড়া বার্তা নবান্নর

ফাইল ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 23 March 2026 21:55

দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে প্রশাসনকে কড়া বার্তা দিল নবান্ন (Nabanna instructions for 2026 election)। রাজ্যের মুখ্যসচিবের দফতর থেকে জারি হওয়া এক নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, আসন্ন ভোট (west bengal assembly election 2026) যাতে সম্পূর্ণ অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে হবে সকল স্তরের আধিকারিকদের (fair and peaceful election 2026)। পাশাপাশি নির্বাচন কমিশনের গাইডলাইন মানার কড়া নির্দেশও দিয়েছে নবান্ন (commission guidelines in election 2026)।

ইতিমধ্যেই কড়া প্রশাসনিক প্রস্তুতি শুরু করেছে নবান্ন। ২২ মার্চ জারি হওয়া এই নির্দেশে রাজ্যের সমস্ত দফতরের প্রধান, জেলা শাসক, কলকাতা পুরসভার কমিশনার এবং GTA-র প্রধান সচিবকে বিষয়টি জানানো হয়েছে।

ভোটে কোন কোন বিষয় নিশ্চিত করতে হবে

নবান্নের নির্দেশ অনুযায়ী, ভোট প্রক্রিয়ায় নিম্নলিখিত বিষয়গুলি কঠোরভাবে বজায় রাখতে হবে -

  • সম্পূর্ণ হিংসামুক্ত নির্বাচন
  • ভোটারদের ভয় দেখানো বা চাপ প্রয়োগ বন্ধ
  • প্রলোভন দেখিয়ে ভোট প্রভাবিত করা যাবে না
  • ছাপ্পা ভোট (bogus voting) সম্পূর্ণ নিষিদ্ধ
  • বুথ জ্যামিং বন্ধ রাখতে হবে
  • ভোটারদের বাড়ি থেকে বুথে যেতে বাধা (source jamming) দেওয়া যাবে না

স্পষ্ট বলা হয়েছে, প্রত্যেক ভোটার যেন ভয় বা জোরজবরদস্তি ছাড়াই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

নির্বাচন কমিশনের গাইডলাইন মানার কড়া নির্দেশ

এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনের (ECI) জারি করা মডেল কোড অফ কন্ডাক্ট (MCC) এবং অন্যান্য সমস্ত নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে হবে। এই উদ্দেশ্যে সরকারি কর্মী, আধিকারিক এবং বিভিন্ন দফতরের কর্মীদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে।

সব স্তরে পৌঁছে দিতে হবে নির্দেশ

নবান্নের তরফে জানানো হয়েছে, এই নির্দেশ দ্রুত সমস্ত সরকারি দফতর, পাবলিক সেক্টর ইউনিট (PSU), স্বশাসিত সংস্থা এবং স্থানীয় প্রশাসনিক সংস্থাগুলিতে পৌঁছে দিতে হবে।

দুই দিনের মধ্যে সমস্ত স্তরে এই নির্দেশ কার্যকর হয়েছে কিনা, তা নিশ্চিত করতে হবে। সেই সংক্রান্ত রিপোর্ট নির্দিষ্ট ইমেল আইডিতে ২৫ মার্চ বিকেল ৫:৩০-এর মধ্যে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

অভিযোগ এড়াতে সতর্কবার্তা

কর্মী ও আধিকারিকদের সতর্ক করে বলা হয়েছে, মডেল কোড লঙ্ঘন সংক্রান্ত কোনও অভিযোগ যেন তাঁদের বিরুদ্ধে না ওঠে, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

সব মিলিয়ে, ২০২৬ বিধানসভা নির্বাচনকে ঘিরে শুরুতেই কড়া বার্তা দিল রাজ্য প্রশাসন। হিংসামুক্ত, স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে এবার আগেভাগেই প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে।


```