চিন্তার বিষয় হল, মনোনয়ন পেশ করার শেষ দিনের আগে ট্রাইব্যুনালে সেই আবেদন নিষ্পত্তি হবে না। শেষবার কমিশনই জানিয়েছিল, বিচারবিভাগীয় আধিকারিকরা ২৭ লক্ষেরও বেশি মামলা নিষ্পত্তি করে ফেলেছেন।

ফাইল ছবি
শেষ আপডেট: 23 March 2026 13:09
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আগে সোমবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা (West Bengal Supplementary Voter List) প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়ার (West Bengal SIR) শেষে ৬০ লক্ষ ভোটারকে বিবেচনাধীন রাখা হয়েছে। তাঁদের মধ্যে থেকে যাঁদের যোগ্য বলে বিবেচনা করছেন জুডিশিয়াল অফিসাররা তাঁদের নামই কেবল সাপ্লিমেন্টারি লিস্টে রাখা হবে।
কমিশন সূত্রের খবর, রবিবার সন্ধে পর্যন্ত ২৮ লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়েছে। সেক্ষেত্রে প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় বাদ পড়তে পারেন প্রায় ১০ লক্ষ ভোটারের নাম। তারপর বিবেচনাধীনের তালিকায় বাকি থাকবে এখনও ৩২ লক্ষ ভোটারের নাম।
কীভাবে নাম থাকবে সাপ্লিমেন্টারি তালিকায়
সাপ্লিমেন্টারি তালিকা একটা বেরোলেও দু'ভাগে নাম থাকবে। অ্যাডিশন ও ডিলিশন। অর্থাৎ, ভোটার তালিকা নাম উঠলে তা অ্যাডিশনে থাকবে। আর নাম বাদ গেলে তা ডিলিশনের তালিকায় দেখা যাবে। নাম বাদ দেওয়া হলে আপিল করা যাবে অবসরপ্রাপ্ত বিচারক-বিচারপতিদের নিয়ে যে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে সেখানে।
কীভাবে দেখবেন নাম
অনলাইন - কমিশনের ওয়েবসাইট ও ইসিআই অ্যাপে নাম দেখা যাবে। voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে তালিকা দেখতে পারেন। ওয়েবসাইটে গিয়ে প্রথমে ক্লিক করতে হবে পশ্চিমবঙ্গ ও ২০২৬ অপশনে। SIR সাপ্লিমেন্টারি অপশনে ক্লিক করতে হবে। এপিক নম্বর দিয়ে নাম খুঁজতে হবে। এছাড়া নাম দেখা যাবে ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটে ECI নেট অ্যাপে দেখা যাবে তালিকা
অফলাইন - জেলাশাসকের অফিসে গিয়ে তালিকা দেখতে পারেন। এছাড়া এসিডও ও এডিএম-এর অফিসে গিয়ে তালিকা দেখতে পারবেন। প্রত্যেক বুথে বুথেও তালিকা টাঙিয়ে দেওয়া হবে।
চিন্তার বিষয় হল, মনোনয়ন পেশ করার শেষ দিনের আগে ট্রাইব্যুনালে সেই আবেদন নিষ্পত্তি হবে না। শেষবার কমিশনই জানিয়েছিল, বিচারবিভাগীয় আধিকারিকরা প্রায় ২৮ লক্ষের মামলা নিষ্পত্তি করে ফেলেছেন। গড়ে দেড় লক্ষ করে নিষ্পত্তি হলে ধরে নেওয়া যেতে পারে ৩০ লক্ষ নামের নথি যাচাই হয়ে গিয়েছে। কিন্তু তার মধ্যে থেকে কত নাম বাদ পড়েছে, সেই তথ্য তাঁরা জানায়নি।
যদিও নির্বাচনী ইস্তেহার প্রকাশের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, তিনি শুনেছেন অর্ধেক নামই বাদ দিয়ে দেওয়া হয়েছে। যা নিয়ে নির্বাচন কমিশনকে বিজেপির তোতাপাখি বলেও আক্রমণ শানান তিনি।
এদিকে ভোটার তালিকার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশকে কেন্দ্র করে সম্ভাব্য ভিড় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে রাখা হয়েছে।