Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

মালিক পাশের কলে ঠাকুরের বাসন ধুতে গিয়েছিলেন, দোকান থেকে ৩০ লক্ষ টাকার গয়না নিয়ে পালাল চোর

ব্যবসায়ী তাপস পাল বলেন, "প্রতিদিন গয়না ব্যাগে ভরে বাড়ি নিয়ে যাই। পরদিন আবার নিয়ে আসি। আজ ব্যাগ রেখে পুজোর বাসন নিয়ে কলে গিয়েছিলাম। সেই সময় এই ঘটনা।"

মালিক পাশের কলে ঠাকুরের বাসন ধুতে গিয়েছিলেন, দোকান থেকে ৩০ লক্ষ টাকার গয়না নিয়ে পালাল চোর

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 30 January 2026 19:05

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: দোকানে চুরির ভয়ে প্রতিদিন গয়না ব্যাগে করে বাড়ি নিয়ে যেতেন আবার পরদিন নিয়ে আসতেন।
সেই গয়না সমেত ব্যাগই চুরি করে নিয়ে গেল চোর। এই ঘটনায় শোরগোল পড়ল চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজার লাগোয়া বিচালিপট্টিতে।

বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ সোনার দোকান খোলেন দোকান মালিক তাপস পাল। সোনা ও রূপার গয়না ভরা দুটি কালো ব্যাগ শোকেসে রেখে পুজোর বাসন ধুতে যান দোকানের উল্টোদিকে একটি কলে। অভিযোগ, এই সময় এক যুবক এসে দোকানে সামনে দাঁড়ায়। কয়েক মিনিট পরে বাইক নিয়ে আসে আরেকজন। বাইকটিও দাঁড়ায় কিন্তু স্ট্রার্ট বন্ধ করেনি। আগে আসা যুবক সোনার দোকানে ঢুকে কালো ব্যাগ দুটি নিয়ে বাইকে চাপতেই দ্রুত গতিতে বেরিয়ে যায় বাইকটি। তাপস পাল পিছন ফিরে বাসন ধুতে থাকায় কী হল তা টের পাননি।

ওই সোনার দোকানের পাশে একটি মনোহারি দোকানের মালিক কেদারনাথ দে জানান, তিনি দোকানের উল্টোদিকে ছিলেন। তিনি দেখেন এক যুবক এসে দাঁড়াল। ভেবেছিলেন তাঁর দোকানে হয়ত ক্রেতা এসেছে। তিনি যখন দু-এক পা ফেলে এগিয়ে আসছেন, তখনই বাইকটি এসে দাঁড়ায় আর ব্যাগ নিয়ে সেই বাইকে চেপে চম্পট দেয় দুই চোর।

খবর পেয়ে চন্দননগর পুরো নিগমের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ দত্ত ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, "এরকম ঘটনা ভাবা যায় না। একজন ব্যবসায়ী সবে দোকান খুলেছে তার দোকান থেকে এভাবে ব্যাগ চুরি করা। নিশ্চয়ই রেইকি করেছিল দুষ্কৃতীরা। পুলিশ সিসিটিভি  ফুটেজ খতিয়ে দেখছে। নিশ্চয়ই ধরা পরবে।"

ব্যবসায়ী তাপস পাল বলেন, "প্রতিদিন গয়না ব্যাগে ভরে বাড়ি নিয়ে যাই। পরদিন আবার নিয়ে আসি। আজ ব্যাগ রেখে পুজোর বাসন নিয়ে কলে গিয়েছিলাম। সেই সময় এই ঘটনা। দেখতে পাইনি কারা চুরি করেছে। সোনা ও রুপোর গয়না ছিল প্রায় ৩০ লক্ষ টাকার।" খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ আসে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
 


```