Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খারাপ উদ্দেশ্য ছিল না, ক্ষমা করে দেওয়া হোক! বসিরহাটের বিডিও-র ইস্যুতে মুখ্যসচিবের চিঠি কমিশনকে

কমিশনের অভিযোগ, তিনি কমিশনকে কোনও রকম পূর্বতথ্য না দিয়ে বা অনুমতি না নিয়েই ১১ জন অতিরিক্ত এইআরও নিয়োগ করেছেন। তাই ওই ১১ জন আধিকারিকের সমস্ত পদক্ষেপ আইনত অবৈধ ও বাতিল বলে গণ্য হবে। 

খারাপ উদ্দেশ্য ছিল না, ক্ষমা করে দেওয়া হোক! বসিরহাটের বিডিও-র ইস্যুতে মুখ্যসচিবের চিঠি কমিশনকে

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 30 January 2026 18:21

দ্য ওয়াল ব্যুরো: বসিরহাট-২ ব্লকের বিডিও (Basirhat BDO) সুমিত্র প্রতীম আইনবিরুদ্ধভাবে ১১ জন আধিকারিককে নিযুক্ত করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। সেই ঘটনার জেরে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছিল কমিশন (ECI)। এই ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty) চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল (Manoj Agarwal)। তবে শুক্রবার কমিশনকে পাল্টা চিঠি দিলেন রাজ্যের মুখ্যসচিব।

সুমিত্র প্রতীমকে ইতিমধ্যে সমস্ত নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কমিশনের অভিযোগ, তিনি কমিশনকে কোনও রকম পূর্বতথ্য (Intimation) না দিয়ে বা অনুমতি না নিয়েই ১১ জন অতিরিক্ত এইআরও নিয়োগ করেছেন। তাই ওই ১১ জন আধিকারিকের সমস্ত পদক্ষেপ আইনত অবৈধ ও বাতিল বলে গণ্য হবে। তাঁরা যেসব শুনানি ও অন্যান্য কাজে যুক্ত ছিলেন, সেই সমস্ত বাতিল করে ফের যথাযথ নিয়ম মেনে শুনানি সম্পন্ন করতে হবে - এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

তবে মুখ্যসচিব কমিশনকে পাল্টা চিঠি দিয়ে জানিয়েছেন, বসিরহাটের বিডিও-র কোন খারাপ উদ্দেশ্য ছিল না। উনি ১১ জনকে নিয়োগ করলেও কোন 'ডিস্পোসাল' করেননি নিযুক্তরা। তাই তাঁকে ক্ষমা করে দেওয়ার আর্জি জানানো হয়েছে।

এদিকে আবার এসআইআর (SIR West Bengal) সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়ে রাজ্য প্রশাসনের উপর সময়ের কাঁটা বেঁধে আরও কড়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। নোটিস (SIR Notice) পাঠানো থেকে শুরু করে নথি আপলোড, মাঠপর্যায়ের আধিকারিকদের ভূমিকা— সব ক্ষেত্রেই নির্দিষ্ট সময়সীমা মেনে কাজ শেষ করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন সূত্রের খবর, বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar) স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আর ঢিলেমি বরদাস্ত করা হবে না।

শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে (SIR Virtual Meeting) নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক হয়েছে। বৈঠকের মূল ফোকাসই ছিল দুই ২৪ পরগনাকে (North and South 24 Parganas) কেন্দ্র করে। এসআইআর-এর (SIR Hearing News) কাজে ঢিলেমি নিয়ে এই দুই জেলা নিয়ে কমিশনের অসন্তোষের ইঙ্গিত আগেও মিলেছে (SIR News)। তাছাড়া, কমিশনের দেওয়া তালিকার বাইরে কেউ যদি শুনানিতে নথি জমা দিয়েছেন। তাঁদের নাম কাটা যাবে বলে জানিয়ে রেখেছে কমিশন। এদিন স্পেশ্যাল অবজার্ভার সুব্রত গুপ্ত জানিয়ে দিয়েছেন, এখনও যেহেতু শুনানি পর্ব চলছে, কাজেই সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটাররা নতুন করে তাঁদের নথি জমা দিতে পারবেন।  


```