Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR: শুনানিতে একদম ঢিলেমি নয়, দুই ২৪ পরগনাকে আতসকাচের তলায় রেখে সময় বেঁধে দিল কমিশন

শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে (SIR Virtual Meeting) নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক হয়েছে। বৈঠকের মূল ফোকাসই ছিল দুই ২৪ পরগনাকে (North and South 24 Parganas) কেন্দ্র করে।

SIR: শুনানিতে একদম ঢিলেমি নয়, দুই ২৪ পরগনাকে আতসকাচের তলায় রেখে সময় বেঁধে দিল কমিশন

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 30 January 2026 17:42

দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR West Bengal) সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়ে রাজ্য প্রশাসনের উপর সময়ের কাঁটা বেঁধে আরও কড়া হল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। নোটিস (SIR Notice) পাঠানো থেকে শুরু করে নথি আপলোড, মাঠপর্যায়ের আধিকারিকদের ভূমিকা— সব ক্ষেত্রেই নির্দিষ্ট সময়সীমা মেনে কাজ শেষ করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন সূত্রের খবর, বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar) স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আর ঢিলেমি বরদাস্ত করা হবে না।

শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে (SIR Virtual Meeting) নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক হয়েছে। বৈঠকের মূল ফোকাসই ছিল দুই ২৪ পরগনাকে (North and South 24 Parganas) কেন্দ্র করে। এসআইআর-এর (SIR Hearing News) কাজে ঢিলেমি নিয়ে এই দুই জেলা নিয়ে কমিশনের অসন্তোষের ইঙ্গিত আগেও মিলেছে (SIR News)। তাছাড়া, কমিশনের দেওয়া তালিকার বাইরে কেউ যদি শুনানিতে নথি জমা দিয়েছেন। তাঁদের নাম কাটা যাবে বলে জানিয়ে রেখেছে কমিশন। এদিন স্পেশ্যাল অবজার্ভার সুব্রত গুপ্ত জানিয়ে দিয়েছেন, এখনও যেহেতু শুনানি পর্ব চলছে, কাজেই সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটাররা নতুন করে তাঁদের নথি জমা দিতে পারবেন।  

কমিশনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে (VC) জেলা নির্বাচনী আধিকারিক (DEO), ইআরও (ERO) ও এইআরওদের (AERO) জন্য একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।

  • ৩১ জানুয়ারি ২০২৬ বিকেল ৫টার মধ্যে সমস্ত বাকি থাকা নোটিস জেনারেট করতে হবে।
  • যে নোটিসগুলি এখনও সার্ভ করা হয়নি, সেগুলি ১ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ৫টার মধ্যে বাধ্যতামূলকভাবে সার্ভ করতে হবে। নোটিস সার্ভের প্রমাণ সংশ্লিষ্ট বিএলওদের (BLO) আপলোড করতে হবে।
  • নথি আপলোড-সহ সমস্ত শুনানির কাজ আগামী সর্বোচ্চ ৭ দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে।
  • যেসব শুনানি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, সেগুলির ক্ষেত্রে উপস্থিতির নথি এবং সংগৃহীত সমস্ত ডকুমেন্ট ২ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে আপলোড করতে হবে।
  • আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে জেলার মাইক্রো অবজার্ভারদের শুনানি কেন্দ্র থেকে সরিয়ে সংশ্লিষ্ট জেলায় রোল অবজার্ভারদের সহায়তায় মোতায়েন করা হবে।
  • জেলা নির্বাচনী আধিকারিকদের নিশ্চিত করতে হবে, যেন ইআরও ও এইআরও-রা কোনও রকম ব্যতিক্রম ছাড়াই নিয়ম মেনে সমস্ত মামলা নিষ্পত্তি করেন।
  • সিস্টেমে আপলোড হওয়া সমস্ত নথির ডিজিটাল ট্রেল, মাইক্রো অবজার্ভার ও রোল অবজার্ভার ইনপুট এবং ইআরও/এইআরওদের নিষ্পত্তি ‘সুপার চেকিং’-এর আওতায় থাকবে। এই তদারকি করবেন ডিইও, রোল অবজার্ভার, স্পেশ্যাল রোল অবজার্ভার এবং সিইও।
  • কমিশনের এই নির্দেশাবলি দ্রুত ইআরও ও এইআরওদের কাছে পৌঁছে দিয়ে কঠোরভাবে তা পালন নিশ্চিত করতে হবে।

সূত্রের খবর এদিন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, আগামিকাল অর্থাৎ শনিবারের মধ্যেই সব নোটিস ইস্যু করতে হবে। আর ১ তারিখের মধ্যে শুনানিতে ডাকা সমস্ত ভোটারের হাতে নোটিস পৌঁছনো বাধ্যতামূলক। সূত্রের খবর, বৈঠকেই মুখ্য নির্বাচন কমিশনার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের (CEO Manoj Agarwal) কাছে জানতে চান, নির্ধারিত সময়ের মধ্যে শুনানি শেষ করা আদৌ সম্ভব কি না। কমিশন সূত্রে খবর, উত্তরে রাজ্যের তরফে জানানো হয়, কয়েকটি জেলায় সময়সীমার মধ্যে শুনানি সম্পূর্ণ নাও হতে পারে।

এই পরিস্থিতিতে কমিশন বিশেষ ভাবে জোর দিয়েছে নির্দিষ্ট নথি সময়মতো আপলোড করার উপর। কমিশনের নির্দেশিত সব নথি আপলোড হলেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে ইআরও এবং এইআরও-দের আরও সতর্কভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি থেকে আসা অবজার্ভারদেরও (SIR Observer) সতর্ক থাকতে বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার (CEO), এমনটাই জানা গিয়েছে কমিশন সূত্রে।

বস্তুত, বাংলায় এসআইআর-এর সামগ্রিক কাজের গতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তবে ব্যতিক্রম দুই ২৪ পরগনা। সূত্রের খবর, এ দিন কড়া ভাষায় ওই দুই জেলার ডিইওদের সতর্ক করা হয়েছে। সময়ের মধ্যে কাজ শেষ না হলে প্রয়োজনীয় পদক্ষেপের ইঙ্গিতও দেওয়া হয়েছে বলে খবর কমিশন সূত্রে।


```