Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

বিধানসভায় অপারেশন সিঁদুরের প্রস্তাবে সিঁদুরই নেই! সরব হবেন? কী বললেন বিরোধী দলনেতা

শুভেন্দুর কাছে সাংবাদিকরা জানতে চান, অপারেশন সিঁদুর নিয়ে যে প্রস্তাব আসছে, সেখানে সিঁদুর কথাটিই নেই, এ ব্যাপারে সভায় তিনি কিছু বলবেন না। জবাবে মৃদু হেসে শুভেন্দু অধিকারী বলেন, "আমাকে যদি সাসপেন্ড না করে দেয় তাহলে আমি বলব।"

বিধানসভায় অপারেশন সিঁদুরের প্রস্তাবে সিঁদুরই নেই! সরব হবেন? কী বললেন বিরোধী দলনেতা

মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 10 June 2025 13:36

দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন। আজ মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হবে বিধানসভায়। মুখ্যমন্ত্রীর পাশাপাশি বক্তার তালিকায় নাম রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। অর্থাৎ বহু দিন পর একই দিনে বিধানসভায় মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা দু'জনেরই বক্তব্য শোনা যাবে। স্বভাবতই, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী কী বলেন তা নিয়ে সব মহলেই কৌতূহল রয়েছে।
 

এদিন সকালে বিধানসভায় প্রবেশের মুখে সেই কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছেন বিরোধী দলনেতা নিজেই। শুভেন্দুর কাছে সাংবাদিকরা জানতে চান, অপারেশন সিঁদুর নিয়ে যে প্রস্তাব আসছে, সেখানে সিঁদুর কথাটিই নেই, এ ব্যাপারে সভায় তিনি কিছু বলবেন না। জবাবে মৃদু হেসে শুভেন্দু অধিকারী বলেন, "আমাকে যদি সাসপেন্ড না করে দেয় তাহলে আমি বলব। আমার ১৮ মিনিট আমি নিয়েছি। এটা আগে প্রেসকে বলা অনৈতিক হবে।"


 

প্রসঙ্গত, সেনাবাহিনীর অপারেশন সিঁদুরকে বিজেপি রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে বলে সম্প্রতি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘একসময় উনি নিজেকে চা–ওয়ালা বলতেন। এরপর বললেন চৌকিদার। এখন সিঁদুর বেচতে এসেছেন। এভাবে সিঁদুর বেচা যায় না। এতে দেশের মা–বোনেদের অসম্মান করা হয়।’
ক্ষুব্ধ মমতা জানতে চেয়েছিলেন, অন্যদের হাতে সিঁদুর তুলে দেওয়ার আগে কেন তিনি নিজের স্ত্রীর সিঁথি সিঁদুরে রাঙাচ্ছেন না? চেনা ঢংয়ে আক্রমণাত্মক মমতা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেছিলেন, মনে রাখবেন, আপনি দেশের সব নারীর স্বামী নন।
এদিনের অধিবেশনে শুভেন্দু এ ব্যাপারে কিছু বলেন কিনা তা নিয়ে সব মহলে কৌতূহল তুঙ্গে।

একই সঙ্গে বিরোধী দলনেতা জানান, আগামীকাল, বুধবার বিজেপির মহিলা বিধায়করা বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বক্তব্য নিয়ে বিধানসভার অন্দরে সরব হবেন। সম্প্রতি বোলপুরের আইসিকে নোংরা গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কেষ্টর বিরুদ্ধে। 

একইভাবে বৃহস্পতিবার মুর্শিদাবাদ, ধুলিয়ান ইসুতে বিধানসভার ভেতরে সরব হবেন বিজেপির বিধায়করা। আগামী সোমবার কলেজের ভর্তি নিয়ে বিধানসভায় সরব হবেন বিজেপির বিধায়করা। শুভেন্দু বলেন, ৭ মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। এখনও ভর্তি প্রক্রিয়া শুরু হল না। এটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য লজ্জার।

রাজ্যের সর্বত্র যেভাবে তৃণমূলের মদতে নদী থেকে বালি লুট করা হচ্ছে তাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে অভিযোগ করে শুভেন্দু জানান, এ ব্যাপারে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে চিঠিও লিখেছেন তিনি।


```