Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

গুগল বলল রাস্তা আছে, অথচ সামনে ফাঁকা! মাঝরাতে গাড়ি গিয়ে ঝুলল নির্মীয়মাণ উড়ালপুলে

রবিবার রাত প্রায় ১টা। সোনৌলি থেকে গোরখপুরের দিকে আসছিল একটি প্রাইভেট গাড়ি। মাঝরাস্তায় হঠাৎ করেই শেষ হয়ে যায় রাস্তা—সামনেই অসমাপ্ত উড়ালপুল।

গুগল বলল রাস্তা আছে, অথচ সামনে ফাঁকা! মাঝরাতে গাড়ি গিয়ে ঝুলল নির্মীয়মাণ উড়ালপুলে

উড়ালপুলের মুখের কাছে এসে ঝুলছে গাড়ি।

শেষ আপডেট: 10 June 2025 12:27

দ্য ওয়াল ব্যুরো: ঘন অন্ধকার, রাস্তা ফাঁকা, গন্তব্য গোরখপুর (Gorakhpur)। কিন্তু পথে এমন ভয়াবহ বিপদ অপেক্ষা করছে, তা কল্পনাও করেননি চালক ও যাত্রীরা। রবিবার গভীর রাতে নেপাল থেকে গোরখপুরের দিকে আসার পথে একটি গাড়ি গিয়ে পড়ে নির্মীয়মাণ উড়ালপুলের মুখে (Incomplete flyover UP)। শেষ মুহূর্তে চালকের তৎপরতায় গাড়িটি থামে একদম শেষ প্রান্তে এসে—আর এক ধাপ এগোলেই সোজা নীচে। কোনও রকমে প্রাণে বাঁচেন গাড়ির যাত্রীরা।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার ফারেন্দা এলাকার কাছে, জাতীয় সড়ক ২৪-এ। ভারত-নেপাল সীমান্তের গুরুত্বপূর্ণ এই রুটে চলছে রাস্তা চওড়া করার কাজ। তারই অংশ হিসেবে তৈরি হচ্ছে একটি উড়ালপুল। কিন্তু গুগল ম্যাপে সেই উড়ালপুলের কোনও চিহ্ন নেই।

রবিবার রাত প্রায় ১টা। সোনৌলি থেকে গোরখপুরের দিকে আসছিল একটি প্রাইভেট গাড়ি। মাঝরাস্তায় হঠাৎ করেই শেষ হয়ে যায় রাস্তা—সামনেই অসমাপ্ত উড়ালপুল। কিন্তু সে কথা গাড়ির চালকের জানা ছিল না। অন্ধকারে আর গুগল ম্যাপের ভুল তথ্যে ভরসা করে এগিয়ে গিয়ে গাড়ি প্রায় পড়ে যায় সেই ফাঁকা জায়গায়। শেষ মুহূর্তে ব্রেক কষে গাড়ি থামিয়ে দেন চালক। ততক্ষণে  উড়ালপুলের কিনারায় গিয়ে অর্ধেক ঝুলতে থাকে গাড়ি (Car hanging from flyover)!

বিপদের আঁচ পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন। দেখা যায়, গাড়িটি ঝুলছে। ভিতরে থাকা যাত্রীরা কোনও রকমে গাড়ি থেকে বেরিয়ে আসেন। কপালজোরে কেউ আহত হননি।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তবে তখন গাড়ি ফাঁকা। ফারেন্দা থানার অফিসার প্রশান্ত পাঠক জানান, “আমরা পৌঁছনোর আগেই গাড়িটি ক্রেন দিয়ে সরিয়ে নিয়ে গিয়েছেন যাত্রীরা। তাঁরাও আর যোগাযোগ করেননি।”

এ ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে —দুর্ঘটনার জন্য দায়ী কে? নির্মাণকারী সংস্থার অবহেলা, না গুগল ম্যাপের ভুল নির্দেশ? যদিও ম্যাপে রাস্তা ডাইভারসনের কথা দেখা গেলেও, কোথাও উড়ালপুল বা তার নির্মাণাধীন অংশের উল্লেখ নেই। ফলে প্রশ্ন আরও জোরালো হয়েছে—এভাবে চললে বড়সড় বিপদ যে কোনও সময় ঘটতে পারে।


```