উত্তরপ্রদেশের গোণ্ডার বিজেপি নেতা অমর কিশোর কাশ্যপকে ওই ভাইরাল ভিডিওতে দেখা গেছে এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হতে।

ছবি - ভিডিও থেকে সংগৃহীত
শেষ আপডেট: 26 May 2025 12:39
দ্য ওয়াল ব্যুরো: গেরুয়া শিবিরের অস্বস্তি দিনদিন বেড়েই চলেছে। সম্প্রতি মধ্যপ্রদেশের এক বিজেপি নেতার (BJP Leader) অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। এবার ভিডিও-বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক বিজেপি নেতা। দলের মহিলা কর্মীর সঙ্গে পার্টি অফিসের (Party Office) মধ্যে অশ্লীলতা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ইস্যুতে বিজেপির তরফে ওই নেতাকে নোটিসও পাঠানো হয়েছে।
উত্তরপ্রদেশের গোণ্ডার (Gonda) বিজেপি নেতা অমর কিশোর কাশ্যপকে ওই ভাইরাল ভিডিওতে দেখা গেছে এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হতে। পার্টি অফিসের মধ্যেই এক করিডোরে এমন কাজ করেছেন তিনি। সেখানকার সিসিটিভিতেই ধরা পড়েছে সেই ছবি। এই ভিডিওটি গত ১২ এপ্রিলের। তা ছড়িয়ে পড়ার পরই (Viral Video) ছিছিক্কার শুরু হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বর মধ্যেই। ভিডিওটিকে লজ্জাজনক বলে আক্রমণ করেছেন তাঁরা। সেই প্রেক্ষিতে নেতৃত্বের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। তারপরই নোটিস পাঠানো হয়েছে ওই নেতাকে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
বিষয়টি নিয়ে উত্তরপ্রদেশ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক গোবিন্দনারায়ণ শুক্লর বক্তব্য, অমর কিশোরকে আগামী ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তিনি যা করেছেন তা চরম লজ্জাজনক এবং তাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। ঘটনাটি নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। তাই অমর যদি নোটিসের জবাব না দেন তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে দল। এদিকে অভিযুক্ত বিজেপি নেতা দাবি করেছেন, যা রটানো হয়েছে তা সব মিথ্যে। ওই মহিলা অসুস্থ ছিলেন এবং সাহায্য চাইছিলেন।
यूपी के गोंडा BJP नेता जी का वीडियो यह वीडियो है, जिसमें वे महिला संग आलिंगन मुद्रा में दिख रहे हैं.
वीडियो वायरल होते ही BJP संगठन में खलबली
जिलाध्यक्ष ने दी सफाई-महिला कार्यकर्ता की तबीयत खराब थी, सहारा दे रहा था pic.twitter.com/5WOOnQZShD— Ashish Upadhyay(Journalist) (@AshishUpadhyau) May 25, 2025
অমর কিশোরের কথায়, ''ওই মহিলা দলের সক্রিয় সদস্য। তিনি পার্টি অফিসে এসে তাঁকে ফোন করে জানিয়েছিলেন তিনি অসুস্থ বোধ করছেন। বিশ্রাম নিতে চান। তাই তাঁকে সাহাস্য করতে গেছিলাম।'' ভিডিও দেখা গেছে, সিঁড়ি দিয়ে ওঠার সময়ে করিডোরে মহিলাকে জড়িয়ে ধরছেন অমর। তবে বিজেপি নেতার দাবি, মহিলার মাথা ঘুরছিল, পড়ে যেতে পারতেন। তাই তাঁর ধরেছিলেন তিনি।
মধ্যপ্রদেশের এক ‘বিজেপি কর্মী’র মাঝ রাস্তায় সঙ্গমের ভিডিও নিয়ে এখন বিতর্ক চলছে। জাতীয় রাজনীতি তোলপাড়। তার মধ্যে আবার যোগীরাজ্যের এই ঘটনা গেরুয়া শিবিরকে বিতর্কের কেন্দ্রে নিয়ে এল।