Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

কমিশনের রোল অবজার্ভার সি মুরুগানের গাড়িতে হামলা, আগেও বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি

দক্ষিণ ২৪ পরগনায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগান।

কমিশনের রোল অবজার্ভার সি মুরুগানের গাড়িতে হামলা, আগেও বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি

ছবির ডানদিকে রোল অবজার্ভার সি মুরুগান

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 30 December 2025 21:17

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Pargana) ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগান (C Murugan)। পরে মগরাহাটে (Magrahat) গেলে তাঁর গাড়িতে হামলা করে দরজার হাতল ভেঙে দেওয়া হয়। এই ঘটনায় রাজ্যের সিইও মনোজ আগরওয়াল এবং স্পেশ্যাল অবজার্ভার সুব্রত গুপ্ত জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট দিয়েছেন।

ঘটনার পর দ্য ওয়ালের তরফে সি মুরুগানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "এ নিয়ে আমি কিছু বলব না। তবে হ্যাঁ আমি আমার কাজ করতে এসেছি। হিয়ারিং (শুনানি) কেমন চলছে ভিজিট করতে গিয়েছিলাম। এখানে অসুবিধা কোথায়? আমি ইতিমধ্যেই পুরো ঘটনার কথা সিইও-কে জানিয়েছি।"

মগরাহাটে একটি শুনানি কেন্দ্রে নথিপত্র যাচাই করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। এসআইআর সংক্রান্ত শুনানির পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে ভোটারদের একাংশ প্রতিবাদে শামিল হন। কেন বিএলএ-২ প্রতিনিধিদের শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। পাশাপাশি বিশেষভাবে সক্ষম ভোটারদের ক্ষেত্রে বাড়ি গিয়ে শুনানি না হওয়াকেও প্রশ্নের মুখে তোলা হয়।

সোমবার সকালে একটি স্কুলে তৈরি হওয়া হিয়ারিং সেন্টারে এসে নথি খতিয়ে দেখছিলেন মুরুগান। মাইক্রো অবজার্ভারের সঙ্গে আলোচনা করার কথাও ছিল তাঁর। সেই সময়ই শতাধিক মানুষ স্কুল চত্বরে জড়ো হন। পরিস্থিতি আঁচ করে উস্থি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়।

পরিস্থিতি বুঝে বিশেষ পর্যবেক্ষক স্কুল থেকে বাইরে বেরোতেই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভকারীরা। বিএলএ-২দের ভিতরে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তের কারণ জানতে চাওয়া হয়। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও মুরুগান মাইক্রো অবজার্ভারের সঙ্গে কথা চালিয়ে যান এবং নথি যাচাই ঠিকমতো হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেন। কোথাও কোনও সমস্যা হলে কমিশনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেন তিনি।

এরপর সেখান থেকে বেরোনোর সময় দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা মুজিবর রহমানের নেতৃত্বে বিক্ষোভকারীরা আবার তাঁকে ঘিরে ধরে একই দাবি তোলে। অভিযোগ, সেই সময়ই মুরুগানের গাড়িতে হামলা চালানো হয় এবং গাড়ির লক ভেঙে দেওয়া হয়।

সূত্রের খবর, এই ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে রোল অবজার্ভারদের কেন্দ্রীয় বাহিনীর আওতায় আনা হতে পারে।

এদিন হামলার ঘটনায় রাজ্য সরকারের উদ্দেশে তীব্র কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
 


```