Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফলতায় বিক্ষোভের মুখে কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান, ঝাঁটা হাতে তেড়ে গেলেন মহিলারা

ফলতায় বিক্ষোভের মুখে কমিশনের বিশেষ পর্যবেক্ষক (Special Observer) সি মুরুগান। তেড়ে গেলেন তৃণমূলের (TMC West Bengal) কর্মী-সমর্থক মহিলারা।

ফলতায় বিক্ষোভের মুখে কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান, ঝাঁটা হাতে তেড়ে গেলেন মহিলারা

ছবি: এআই

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 11 December 2025 14:59

দ্য ওয়াল ব্যুরো: ফলতায় বিক্ষোভের মুখে কমিশনের বিশেষ পর্যবেক্ষক (Special Observer) সি মুরুগান। তেড়ে গেলেন তৃণমূলের (TMC West Bengal) কর্মী-সমর্থকরা। ঝাঁটা হাতে প্রতিবাদ মহিলাদের।

মৃত ভোটারদের নাম কি রেখে দেওয়া হচ্ছে ভোটার তালিকায়? গত কয়েকদিন ধরেই এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা। আবার অনেক ভোটকেন্দ্রে ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা কোনও ভোটারের মৃত্যু না হওয়া নিয়েও প্রশ্ন উঠেছিল। সেই আবহে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন বিধানসভায় ঢুঁ মারছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান।

বৃহস্পতিবার ফলতায় এলাকা পরিদর্শনে বেরোতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। কমিশনের বাকি সদস্যদের দিকে ঝাঁটা হাতে তেড়ে যান মহিলারা।

তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, আজকেই কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন, ভোটের (West Bengal Election 2025) আগে রাজ্যে দেড় কোটি নাম বাদ দেওয়ার নকশা কষছে বিজেপি ( BJP)। তাঁর দাবি, “দিল্লি থেকে লোক পাঠিয়ে নাম কাটার কাজ করানো হচ্ছে। কমিশনের কাছে শুধু বিজেপির তাঁবেদারি মান্যতা পায়।”

এদিন সরাসরি কমিশনকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “ইলেকশন এখনও ডিক্লেয়ার হয়নি। তুমি ডিএমদের ভয় দেখাচ্ছো কেন? মানুষকে বন্ডেড লেবার বানাতে চাইছো! আমরা তো বলেছিলাম, সময় নিয়ে এসআইআর করো, তাড়াহুড়ো কেন? হোয়াই সো হাঙ্গরি? ভোটের জন্য।। এর পরই বিজেপিকে নিশানা করে মমতার কড়া মন্তব্য, “ভাল করে মনে রাখবেন, সুস্থ বাঘের চেয়ে আহত বাঘ অনেক ভয়ঙ্কর।”

এসআইআর এর অছিলায় বাংলার দেড় কোটি ভোটারের নাম কাটার ষড়যন্ত্র চালাচ্ছে  বিজেপি আর কমিশন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সভা থেকে বারে বারে এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের সভা থেকে তিনি এও জানিয়ে দিলেন, কোনও যোগ্য ভোটারের নাম কাটলে কী করতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, "ওরা বলছে, তাড়িয়ে দেব? তাড়িয়ে দেখাও। আসামে কেন এসআইআর হবে না, বিজেপির রাজ্য বলে! এসআইআর এর নাম করে মা, বোনেদের অধিকার কাড়বে। তারপর দিল্লির পুলিশ এনে ভয় দেখাবে?" খানিক থেমে সভায় উপস্থিত জনতার উদ্দেশে মুখ্যমন্ত্রী জানতে চান, "কী মা, বোনেরা নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো? যেগুলো দিয়ে রান্না করেন!"

ভিড় সমস্বরে জানায়, 'হ্যাঁ আছে"। মুখ্যমন্ত্রী বলেন, "প্রাণে শক্তি আছে? নাম কাটলে ধরবেন তো? ছেড়ে দেবেন না তো?" ফের ভিড় সমস্বরে জানায়,. "হ্যাঁ শক্তি আছে, নাম কাটলে ছেড়ে দেব না"।

এরপরই মুখ্যমন্ত্রী জানান, মেয়েরা সামনে লড়াই করবে। ছেলেরা পিছনে থাকবে। আমি দেখতে চাই, মা  বোনেদের শক্তি বড় না বিজেপির শক্তি বড়, বাংলা দেখতে চায়।"


```