Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'দিল্লি থেকে লোক পাঠিয়ে দেড় কোটি নাম কাটার ছক’, SIR নিয়ে ফের মমতার নিশানায় কেন্দ্র–কমিশন

সরাসরি অমিত শাহকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। তাঁর দু’চোখ ভয়ঙ্কর। দেখলে মনে হয় দুর্যোগের বার্তা। এমন কোনও কাজ নেই যে তিনি করতে পারেন না। তাঁর এক চোখে দুর্যোধন, আর অন্য চোখে দুঃশাসন।’’

'দিল্লি থেকে লোক পাঠিয়ে দেড় কোটি নাম কাটার ছক’, SIR নিয়ে ফের মমতার নিশানায় কেন্দ্র–কমিশন

সুমন বটব্যাল

শেষ আপডেট: 11 December 2025 16:31

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR in West Bengal) বিতর্কে ফের কড়া সুরে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  (Mamata Banerjee)। বৃহস্পতিবার কৃষ্ণনগরের সভা থেকে তিনি অভিযোগ তুললেন, ভোটের (West Bengal Election 2025) আগে রাজ্যে দেড় কোটি নাম বাদ দেওয়ার নকশা কষছে বিজেপি ( BJP)। তাঁর দাবি, “দিল্লি থেকে লোক পাঠিয়ে নাম কাটার কাজ করানো হচ্ছে। কমিশনের কাছে শুধু বিজেপির তাঁবেদারি মান্যতা পায়।”

এদিন সরাসরি কমিশনকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “ইলেকশন এখনও ডিক্লেয়ার হয়নি। তুমি ডিএমদের ভয় দেখাচ্ছো কেন? মানুষকে বন্ডেড লেবার বানাতে চাইছো! আমরা তো বলেছিলাম, সময় নিয়ে এসআইআর করো, তাড়াহুড়ো কেন? হোয়াই সো হাঙ্গরি? ভোটের জন্য।। এর পরই বিজেপিকে নিশানা করে মমতার কড়া মন্তব্য, “ভাল করে মনে রাখবেন, সুস্থ বাঘের চেয়ে আহত বাঘ অনেক ভয়ঙ্কর।”

মমতা আরও জানান, তাঁর কানে খবর এসেছে—যাঁরা ঠাকুরদা–ঠাকুমার নাম প্রমাণ হিসেবে দিয়েছেন, তাঁদের নাকি হেয়ারিংয়ে ডেকে নাম বাতিল করা হতে পারে। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “এরা ভোট করছে লুট, আর বলছে ঝুট!”

এখানেই না থেমে মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপির আইটি সেল ভোটার লিস্ট (Voter List) তৈরি করে দেবে, সেই লিস্ট ধরে ভোট করবেন? এটাই ইচ্ছা তো। বিহারে যা করেছেন, বাংলায় হবে না। এজেন্সি দিয়েও নয়। ওদের আপনারা বাধ্য করেছেন বিজেপিতে পরিণত করতে। এটা দেশের পক্ষে ভাল নয়। মনে রাখবেন, মানুষ সরকার নির্বাচিত করে, ইলেকশন কমিশন নয়।

সরাসরি অমিত শাহকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। তাঁর দু’চোখ ভয়ঙ্কর। দেখলে মনে হয় দুর্যোগের বার্তা। এমন কোনও কাজ নেই যে তিনি করতে পারেন না। তাঁর এক চোখে দুর্যোধন, আর অন্য চোখে দুঃশাসন।’’

নাম না করে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকেও নিশানা করেছেন মমতা। মুখ্যমন্ত্রীর কথায়,  "ভোট এলেই কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নিয়ে ভোট ভাগাভাগির চেষ্টা করে, ধর্মে ধর্মে বর্ণে বর্ণে বিভেদ লাগানোর চেষ্টা করে। কিছু গদ্দারও থাকে। এদের গুরুত্ব দেবেন না।"

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগও তোলেন তিনি। বলেন, “আমরা যতই ভাল কাজ করি, কেন্দ্র টাকা আটকে দেয়। মণীষীদের অপমান করে। আসলে এরা বাংলাবিদ্বেষী।

মানুষকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় এনআরসি হবে না, ডিটেনশন ক্যাম্প হবে না। মনে রাখবেন,  আমি ভোট চাইতে আসিনি। নিশ্চিন্তে থাকুন, কাউকে তাড়াতে দেব না। সবাইকে স-সম্মানেই রক্ষা করব।”

কমিশনের হেয়ারিংয়ে যাওয়ার জন্য সকলকে আহ্বান করে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা হেয়ারিংয়ে যাবেন। কোনও তথ্য লাগলে আমরা সাহায্য করে দেব। পার্টির লোকেরাও থাকবে, সরকারের তরফেও 'মে আই হেল্প ইউ' ক্যাম্প করা হচ্ছে। সব তথ্য পাবেন। ভয় পাবেন না।


```