Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

মত বদল কেন্দ্রের, শুধু এসআইআর নয়,‌ আগামী সপ্তাহে নির্বাচনী সংস্কার নিয়ে কথা সংসদে

মঙ্গলবার দুপুরে সংসদীয় মন্ত্রী রিজিজু আভাস দিয়েছিলেন সংসদে এসআইআর (SIR) নিয়ে বিতর্কে সরকারের আপত্তি নেই। তার আগে বিরোধীরা সংসদের দুই কক্ষেই ভোটার তালিকার (Voter List) নিবিড় সংশোধনী নিয়ে আলোচনার দাবিতে তুমুল হট্টগোল করেন।

মত বদল কেন্দ্রের, শুধু এসআইআর নয়,‌ আগামী সপ্তাহে নির্বাচনী সংস্কার নিয়ে কথা সংসদে

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 2 December 2025 19:20

দ্য ওয়াল ব্যুরো: শুধু এসআইআর (SIR) নিয়ে সংসদে কোন আলোচনা হবে না। ‌আলোচ্য বিষয় হবে নির্বাচনী সংস্কার। ‌সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু (Kiran Rijiju) মঙ্গলবার এক্স পোস্টে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ‌আগামী সোমবার সংসদের দুই কক্ষেই বন্দেমাতরমের‌‌ সার্ধশতবর্ষ নিয়ে আলোচনা হবে। এজন্য ৮ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। আলোচনার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পরদিন মঙ্গলবার দীর্ঘ সময় ধরে কথা হবে নির্বাচনী সংস্কার নিয়ে। ‌

মঙ্গলবার দুপুরে সংসদীয় মন্ত্রী রিজিজু আভাস দিয়েছিলেন সংসদে এসআইআর (SIR) নিয়ে বিতর্কে সরকারের আপত্তি নেই। তার আগে বিরোধীরা সংসদের দুই কক্ষেই ভোটার তালিকার (Voter List) নিবিড় সংশোধনী নিয়ে আলোচনার দাবিতে তুমুল হট্টগোল করেন। এক পর্যায়ে তারা সভা থেকে ওয়াক আউট (Walkout) করেন। বিকালে সর্বদলীয় বৈঠক ডাকেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)।‌ সেখানে সিদ্ধান্ত হয় লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে আগামী মঙ্গলবার আলোচনা হবে। সেই সিদ্ধান্তে পরে সীলমোহর দেয়, লোকসভার কার্য উপদেষ্টা কমিটি। ‌

সামগ্রিকভাবে নির্বাচনী সংস্কার নিয়ে সরকার আলোচনায় আগ্রহ প্রকাশ করায় বিরোধীরা মোটের উপর খুশি। ‌কংগ্রেস সাংসদ মনিক্কম টেগর‌ বলেন সরকারের সিদ্ধান্তে ইন্ডিয়া জোটেরই জয় হল।‌ বিরোধীরা দীর্ঘদিন ধরেই নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার দাবি জানিয়ে আসছিলেন। বিশেষ করে রাহুল গান্ধী এই বিষয়ে দীর্ঘদিন ধরে সরব।

সরকারি সিদ্ধান্ত সম্পর্কে ওয়াকিবহালমহল মনে করছে, এরফলে বিজেপি সহ এনডিএর শরিকেরা কংগ্রেস সহ বিরোধীদেরও চেপে ধরার সুযোগ পাবে। বছর ঘুরতে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। বাংলায় নির্বাচনী সন্ত্রাস এবং কারচুপির অভিযোগ নিয়ে বিজেপি দীর্ঘদিন ধরেই সরব। আবার কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির অভিযোগ ইন্দিরা গান্ধীর জমানা নিয়ে। জরুরি অবস্থা সময় ইন্দিরা গান্ধী নির্বাচন কমিশনকে কংগ্রেসের পকেটে পুরেছিলেন বলে অভিযোগ।‌ আবার জরুরি অবস্থার পর দু'বার ভারতের উচ্চ আদালত ইন্দিরা গান্ধীর দুটি নির্বাচনের ফলাফল বাতিল করে দিয়েছিল। বিজেপির অভিযোগ তৎকালীন কংগ্রেস সরকার নির্বাচন কমিশনকে চাপ দিয়ে ইন্দিরা বিজয় নিশ্চিত করে।‌


```