Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

SIR: সংসদে সম্মতি দিলেও‌ বিষয়টিকে গুরুত্ব দেয় না কেন্দ্র, স্পষ্ট করলেন সংসদীয় মন্ত্রী

মঙ্গলবার এই নিয়ে বিরোধীদের দাবির মুখে সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু সরকারের (Kiran Rijiju) এই অবস্থানের কথা জানান। ‌সেই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, সংসদে আলোচনার জন্য বিষয়টিকে কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করে না।‌ 

SIR: সংসদে সম্মতি দিলেও‌ বিষয়টিকে গুরুত্ব দেয় না কেন্দ্র, স্পষ্ট করলেন সংসদীয় মন্ত্রী

কিরেন রিজিজু-মল্লিকার্জুন খাড়্গে

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 2 December 2025 18:47

দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকার (Voter List) বিশেষ নিবিড় সংশোধনী (SIR) নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্রীয় সরকার। ‌মঙ্গলবার এই নিয়ে বিরোধীদের দাবির মুখে সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু সরকারের (Kiran Rijiju) এই অবস্থানের কথা জানান। ‌সেই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, সংসদে আলোচনার জন্য বিষয়টিকে কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করে না।‌ 

সংসদীয় মন্ত্রী বিরোধীদের উদ্দেশ্যে বলেন, অনুগ্রহ করে কোন সময় সারণি চাপিয়ে দেবেন না। বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে দুই উপায়ে বিরোধীদের সঙ্গে যোগাযোগ রেখে চলছে।

এর কিছুক্ষণ পরই বিজেপি সভাপতি তথা স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda) জানান সরকার খুব শিগগিরই সব দলের সঙ্গে সংসদের আলোচ্য নিয়ে কথা বলবে। সেখানেই আলোচ্য বিষয়গুলি নির্ধারণ করা হবে। প্রসঙ্গত সোমবার সংসদ অধিবেশনের (Winter Parliament Session 2025) শুরুর দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষের সুরে বলেছিলেন সভায় নাটক করবেন না। অধিবেশন যাতে কার্যকর হতে পারে সেই দিকে নজর দিন। অন্যদিকে, কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার দলনেতা খাড়্গে পালটা বলেন, সরকারের উচিত জনস্বার্থবাহী বিষয়গুলি নিয়ে আলোচনাল সুযোগ দেওয়া।

 

মঙ্গলবার রাজ্যসভার অধিবেশনের (Parliament Session) শুরুতেই এসআইআর (SIR) নিয়ে বিরোধীরা তুমুল হট্টগোল করেন। রাজ্যসভার দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের (Mallikarjun Kharge) নেতৃত্বে বিরোধী সংসদেরা সমস্বরে দাবি করেন, অন্য সব বিষয়ে স্থগিত রেখে এসআইআর নিয়ে আলোচনা করতে হবে।তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন বলেন, এসআইআরের ফলে বহু মানুষ মারা যাচ্ছেন। অবিলম্বে এই বিষয়ে আলোচনা করতে দিতে হবে। ‌

রিজিজু বলেন, সরকার প্রথমে বন্দেমাতরম-এর (Vandemataram) সার্ধশতবর্ষ নিয়ে আলোচনায় আগ্রহী। ‌এটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়।‌ ভোটার তালিকার নিবিড় সংশোধনী নিয়ে আলোচনা প্রসঙ্গে সংসদীয় মন্ত্রীর বক্তব্য, এই ব্যাপারে কোন নির্দিষ্ট দিনক্ষণ সরকারের পক্ষে ঘোষণা করা সম্ভব নয়। উপযুক্ত সময়ে এই বিষয়ে সংসদে আলোচনা হতে পারে। ‌

সংসদীয় মন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদে বিরোধীরা একযোগে ওয়াক আউট করেন সভা থেকে। ‌বিরোধীদের প্রতিবাদে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস‌ ছাড়াও সিপিএম এবং ডিএমকে'র‌ এমপিদের বেশি সক্রিয় দেখা যায়।‌


```