কেন্দ্রীয় পোর্টালেই বা কত ওয়াকফ সম্পত্তির খতিয়ান আপলোড করা হয়েছে(আজ সকাল ১১টা পর্যন্ত)।

শেষ আপডেট: 6 December 2025 20:55
ওয়াকফ আইন (Waqf Act) সংশোধনের পর সমস্ত সম্পত্তির খতিয়ান কেন্দ্রীয় পোর্টালে আপলোড করা বাধ্যতামূলক করেছে নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকার। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট (Sopreme Court) থেকেও কোনও সুরাহা পাওয়া যায়নি। এ ব্যাপারে আজ ৬ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত ডেডলাইন (Dateline) রয়েছে। দেখা গেল, তার মধ্যে বাংলার ২৩ হাজার ওয়াকফ সম্পত্তির (Waqf property West Bengal) তথ্য এখনও পর্যন্ত সেন্ট্রাল পোর্টালে আপলোড হয়েছে। দিনের শেষে হয়তো আরও কিছু হবে। ফলে সংখ্যাটা প্রায় ২৪ হাজারে পৌঁছতে পারে।
কেন্দ্রের নতুন ওয়াকফ সংশোধন আইনের (Waqf amendment act 2025) বিরোধিতায় রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল। শুধু সংখ্যালঘু সংগঠনগুলি নয়, তথাকথিত সবকটি ধর্মনিরপেক্ষ দলই এ ব্যাপারে আপত্তি জানায়। বাংলার সংখ্যালঘুদের আবেগ ও উদ্বেগ বুঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, বাংলায় এই আইন বাস্তবায়িত হবে না। কিন্তু সংসদীয় নিয়ম মতো কেন্দ্রের এই আইন রাজ্য মানতে বাধ্য। ফলে উপায়ন্তর না দেখে গত ২৭ নভেম্বর নির্দেশ দেওয়া হয়, রাজ্যের সমস্ত ওয়াক্ফ সম্পত্তির (Waqf property) তথ্য সেন্ট্রাল পোর্টালে আপলোড করতে হবে।
এ ব্যাপারে জেলা শাসকদের কাছে সেদিন সন্ধেয় চিঠি পাঠিয়েছিলেন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব ডঃ পি. বি. সালিম। নবান্নের নির্দেশ (Nabanna) ছিল, ৫ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে ‘umeedminority.gov.in’ পোর্টালে রাজ্যের জেলা ধরে ধরে ওয়াকফ সম্পত্তির খতিয়ান বা তথ্য আপলোড করতে হবে। যদিও এই সময়সীমা অর্থাৎ পোর্টালে আপলোড (Portal Upload) করার শেষ সময় খাতায়কলমে শনিবার রাত ১২টা পর্যন্ত।
পশ্চিমবঙ্গে ৮২,০০০ টি ওয়াকফ সম্পত্তি, ৮,০০০ ওয়াকফ এস্টেট।
একনজরে দেখে নেওয়া যাক কোন জেলায় কত ওয়াকফ এস্টেট (Waqf estate) ও ওয়াকফ সম্পত্তি (Waqf property) রয়েছে। কেন্দ্রীয় পোর্টালেই বা কত ওয়াকফ সম্পত্তির খতিয়ান আপলোড করা হয়েছে(আজ সকাল ১১টা পর্যন্ত)।
মোট ওয়াকফ এস্টেট: ৮০৬৩
মোট ওয়াকফ সম্পত্তি: ৮২৬১৬
সেন্ট্রাল পোর্টালে মোট এন্ট্রি হয়েছে: ২০৭৪৪
পূর্ব বর্ধমান: মোট ওয়াকফ এস্টেট: ১১৯৩
মোট ওয়াকফ সম্পত্তি: ১৪৪৪০
এন্ট্রি হয়েছে: ১৬১৮
হুগলি: মোট ওয়াকফ এস্টেট: ৮৪৫
মোট ওয়াকফ সম্পত্তি: ১০৪৯৫
এন্ট্রি হয়েছে: ৩৪০১
উত্তর ২৪ পরগনা:
মোট ওয়াকফ এস্টেট: ২৭৯
মোট ওয়াকফ সম্পত্তি: ৭০৮০
এন্ট্রি হয়েছে: ৫৭৩
হাওড়া: মোট ওয়াকফ এস্টেট: ৮১৪
মোট ওয়াকফ সম্পত্তি: ৬৭৯৮
এন্ট্রি হয়েছে: ২৩২২
বীরভূম: মোট ওয়াকফ এস্টেট: ৮২৬
মোট ওয়াকফ সম্পত্তি: ৫৮২৩
এন্ট্রি হয়েছে: ১০৮৩
দক্ষিণ ২৪ পরগনা:
মোট ওয়াকফ এস্টেট: ৬৯০
মোট ওয়াকফ সম্পত্তি: ৫১৯৫
এন্ট্রি হয়েছে: ১০৭০
মালদা: মোট ওয়াকফ এস্টেট: ৩৬০
মোট ওয়াকফ সম্পত্তি: ৪৫৩৩
এন্ট্রি হয়েছে: ১৪৮৪
মুর্শিদাবাদ: মোট ওয়াকফ এস্টেট: ৫৬৩
মোট ওয়াকফ সম্পত্তি: ৪৪৮৬
এন্ট্রি হয়েছে: ৩৩৪৫
কলকাতা: মোট ওয়াকফ এস্টেট: ১০৭২
মোট ওয়াকফ সম্পত্তি: ৩৭১৩
এন্ট্রি হয়েছে: ১৩৫৪
পশ্চিম মেদিনীপুর:
মোট ওয়াকফ এস্টেট: ২৭৯
মোট ওয়াকফ সম্পত্তি: ৩৫২৮
এন্ট্রি হয়েছে: ৯৫৫
পূর্ব মেদিনীপুর: মোট ওয়াকফ এস্টেট: ৩০১
মোট ওয়াকফ সম্পত্তি: ৩৪৯৯
এন্ট্রি হয়েছে: ১১২৭
পশ্চিম বর্ধমান: মোট ওয়াকফ এস্টেট: ২৬৮
মোট ওয়াকফ সম্পত্তি: ৩৪৩৯
এন্ট্রি হয়েছে: ৩৬৩
দক্ষিণ দিনাজপুর:
মোট ওয়াকফ এস্টেট: ১৭০
মোট ওয়াকফ সম্পত্তি: ২৬৩৭
এন্ট্রি হয়েছে: ৪৭৩
কোচবিহার: মোট ওয়াকফ এস্টেট: ১৪
মোট ওয়াকফ সম্পত্তি: ২১০০
এন্ট্রি হয়েছে: ২৪১
জলপাইগুড়ি: মোট ওয়াকফ এস্টেট: ৯০
মোট ওয়াকফ সম্পত্তি: ১৫৭৭
এন্ট্রি হয়েছে: ২৭২
নদিয়া: মোট ওয়াকফ এস্টেট: ১১৬
মোট ওয়াকফ সম্পত্তি: ১১৯৯
এন্ট্রি হয়েছে: ৫৬৯
বাঁকুড়া: মোট ওয়াকফ এস্টেট: ৯১
মোট ওয়াকফ সম্পত্তি: ১০৮৯
এন্ট্রি হয়েছে: ১৫৪
উত্তর দিনাজপুর: মোট ওয়াকফ এস্টেট: ৬২
মোট ওয়াকফ সম্পত্তি: ৮৩৬
এন্ট্রি হয়েছে: ২২৮
দার্জিলিং: মোট ওয়াকফ এস্টেট: ১২
মোট ওয়াকফ সম্পত্তি: ৯৩
এন্ট্রি হয়েছে: ১২
পুরুলিয়া: মোট ওয়াকফ এস্টেট: ৮
মোট ওয়াকফ সম্পত্তি: ৫৬
এন্ট্রি হয়েছে: ৬৯
আলিপুরদুয়ার: মোট ওয়াকফ এস্টেট: ৭
মোট ওয়াকফ সম্পত্তি: ০
এন্ট্রি হয়েছে: ৩০
ঝাড়গ্রাম: মোট ওয়াকফ এস্টেট: ২
মোট ওয়াকফ সম্পত্তি: ০
এন্ট্রি হয়েছে: ১
কালিম্পং: মোট ওয়াকফ এস্টেট: ১
মোট ওয়াকফ সম্পত্তি: ০
এন্ট্রি হয়েছে: ০
অর্থাৎ আজ রাত ১২ টা পর্যন্ত যা আপলোড করা যাবে তার পরেও প্রায় ৫৯ হাজার ওয়াকফ সম্পত্তির হিসাব নথিভুক্ত করা বকেয়া থাকবে।
প্রশ্ন হল, তাহলে কী হবে পরবর্তীতে? এ বিষয়ে নবান্নের এক কর্তা জানান, রাজ্য ট্রাইবুনালে গিয়ে আবেদন করবে যাতে আপলোড করার সময়সীমা একটু বাড়ানো হয়। সেখানে রাজ্যের যুক্তি থাকবে, যে তারা আপলোডের কাজ শুরু করেছে কিন্তু শেষ করে উঠতে পারে নি, তাই সময়সীমা বাড়ানো হোক।
ওয়াকফ সংশোধন আইন গত ৮ এপ্রিল ২০২৫ থেকে বাস্তবায়িত হয়েছে। আইনটির থ্রি বি (3B) ধারায় বলা আছে— দেশের সব নিবন্ধিত ওয়াক্ফ সম্পত্তির তথ্য ৬ মাসের মধ্যে কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে(পোর্টাল চালু হওয়ার দিন থেকে)। এবং সংশ্লিষ্ট মুতাওয়াল্লিকেই আপলোড করতে হবে।