Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

এখনই দোষারোপে নারাজ মুখ্যমন্ত্রীর তৈরি তদন্ত কমিটি, যুবভারতী থেকে বেরিয়ে কী বললেন সদস্যরা

স্টেডিয়াম (Messi Kolkata News) থেকে বেরোনোর সময় অসীম রায় বলেন, “এখনই কাটাছেঁড়া করবেন না। আমরা সক্রিয় ভাবে গোটা বিষয়টি তদন্ত করছি।

এখনই দোষারোপে নারাজ মুখ্যমন্ত্রীর তৈরি তদন্ত কমিটি, যুবভারতী থেকে বেরিয়ে কী বললেন সদস্যরা

অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 14 December 2025 16:09

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৈরি করে দেওয়া অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে যুবভারতী স্টেডিয়ামে (Yuba Bharati) ঘটে যাওয়া বিশৃঙ্খলার তদন্ত শুরু করেছে। সেই সূত্রে রোববার মাঠ ও গ্যালারির একাধিক জায়গা সরেজমিনে খতিয়ে দেখেন তদন্তকারী দলের সদস্যেরা (Messi In Kolkata)। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি স্পষ্ট করে দেন, এখনই কোনও সিদ্ধান্ত বা দোষারোপের পর্যায়ে যেতে চান না তাঁরা।

স্টেডিয়াম (Messi Kolkata News) থেকে বেরোনোর সময় অসীম রায় বলেন, “এখনই কাটাছেঁড়া করবেন না। আমরা সক্রিয় ভাবে গোটা বিষয়টি তদন্ত করছি। যা যা দেখেছি, তার সব নোট নেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও হয়েছে। রিপোর্টে সব কিছুরই উল্লেখ থাকবে।”

কার গাফিলতিতে শনিবার অমন পরিস্থিতি তৈরি হল— এই প্রশ্নে তিনি জানান, তদন্ত এখনও প্রাথমিক স্তরে রয়েছে, তাই এই মুহূর্তে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। পরিদর্শনের সময় বিচারপতির সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। তাঁরাও এই তদন্ত কমিটির সদস্য। যদিও তাঁরা কেউই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি।

মেসির (Lionel Messi Kolkata) কলকাতা সফর ঘিরে শনিবার যুবভারতী স্টেডিয়ামে যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়, তার কারণ খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তদন্ত কমিটি গঠন করেন। কমিটির নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। এ ছাড়াও কমিটিতে রয়েছেন মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং পার্বত্য বিষয়ক সচিব। মেসি যে পথ দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেছিলেন, সেই পথ ধরেই তদন্তকারীরা ঘটনাস্থলে যান। পরিদর্শন শেষে তাঁরা বৈঠকেও বসেন। সব মিলিয়ে বেলা ৩টে ১৫ নাগাদ তদন্ত কমিটি স্টেডিয়াম ছাড়ে।

উল্লেখ্য, শনিবার যুবভারতীতে মেসিকে এক ঝলক দেখার আশায় হাজার হাজার দর্শক মোটা অঙ্কের টিকিট কেটেছিলেন। সকাল সাড়ে ১১টা নাগাদ মেসির গাড়ি স্টেডিয়ামে প্রবেশ করে। সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। কিন্তু অনুষ্ঠান জুড়ে ফুটবল তারকাদের ঘিরে রাখেন আয়োজক ও রাজ্যের নেতা-মন্ত্রীরা। গ্যালারি থেকে মেসিকে স্পষ্টভাবে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকেরা।

মেসি মাঠ ছাড়ার মিনিট কুড়ির মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। বোতল ছোড়া, চেয়ার ভাঙচুরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় যুবভারতী। এই ঘটনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে পরে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। রবিবার তাঁকে আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে রবিবার যুবভারতী পরিদর্শনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোসও। পরে সাংবাদিক বৈঠকে তিনি জানান, ঘটনাস্থল ঘুরে যা যা দেখেছেন, তার ভিত্তিতে একটি রিপোর্ট তৈরি করবেন এবং ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে রাজ্য সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন।


```