Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

কৃষ্ণনগরের মৃত ছাত্রীর আজই কলেজে ভর্তি হতে কলকাতা আসার কথা ছিল

অতিরিক্ত পুলিশসুপার শিল্পী পাল বলেন, অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। তদন্তের অগ্রগতির জন্য ঈশিতার পরিবারের সদস্য এবং পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কৃষ্ণনগরের মৃত ছাত্রীর আজই কলেজে ভর্তি হতে কলকাতা আসার কথা ছিল

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 25 August 2025 19:13

কাজল বসাক, নদীয়া: এবছরই উচ্চমাধ্যমিক পাশ করেছিল কৃষ্ণনগর শহরের মানিকপাড়ার বাসিন্দা ১৮ বছরের ঈশিতা মল্লিক। সেন্ট্রাল পোর্টালে নাম ওঠায় আজ সোমবার কলকাতার ভিক্টোরিয়া কলেজে ভর্তি হতে যাওয়ার কথা ছিল। কিন্তু ব্যাঙ্ককর্মী বাবা ব্য়স্ত হয়ে পড়ায়  ঠিক হয় সোমবার নয়, মঙ্গলবার কলেজে ভর্তি হতে কলকাতা যাওয়া হবে।

সকাল থেকে দুপুর গড়িয়েছিল নিয়মমাফিক। আজ দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে কৃষ্ণনগর শহরের মানিকপাড়া এলাকায় ওই তরুণীর বাড়িতে ঢুকে পড়ে এক যুবক। ঈশিতার মা জানান, দুপুর দুটো নাগাদ নীচে নেমেছিলেন তিনি। ঈশিতা তখন স্নান করতে ঢুকেছিল। মিনিট দশেক পর তিনি ছেলে করণকে নিয়ে বাড়ি ফেরেন। সিঁড়িতে তাদের দেখে এক যুবক বন্দুক তাক করে। কিন্তু গুলি বের হয়নি। তখন তাদের ধাক্কা মেরে গা ঢাকা দেয় ওই যুবক।

তিনি বলেন, আতঙ্কে কাঁপছিলেন। ঘরে গিয়ে মেয়ের খোঁজ করতে থাকেন। দেখেন নিজের ঘরে মাটিতে পড়ে রয়েছে তাঁর রক্তাক্ত দেহ। বিছানার উপর ধস্তাধস্তির চিহ্ন। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত দেবরাজ সিং ব্যারাকপুরের কাঁচরাপাড়ার বাসিন্দা। ঈশিতা এবং দেবরাজ পূর্ব পরিচিত ছিলেন। কাঁচরাপাড়ায় পড়াশোনার সূত্রে তাদের পরিচয় হয়েছিল। তবে সম্প্রতি ঈশিতা দেবরাজের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন। ঘটনার নেপথ্যে সেই সম্পর্কের অবনতি এবং ব্যক্তিগত দ্বন্দ্বই অন্যতম কারণ হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। অতিরিক্ত পুলিশসুপার শিল্পী পাল বলেন, অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। তদন্তের অগ্রগতির জন্য ঈশিতার পরিবারের সদস্য এবং পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


```