Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

২০২২ টেট প্রশ্ন ভুল মামলা: এক বছরেও বিশেষজ্ঞরা সুরাহা করতে পারেননি! দ্রুত শুনানির দাবি

২০২২ সালের টেট পরীক্ষায় ভুল প্রশ্ন নিয়ে মামলা হলেও এক বছরেও মেলেনি নিষ্পত্তি। বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্তে অনিশ্চয়তা, দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টে পরীক্ষার্থীরা।

২০২২ টেট প্রশ্ন ভুল মামলা: এক বছরেও বিশেষজ্ঞরা সুরাহা করতে পারেননি! দ্রুত শুনানির দাবি

ফাইল ছবি

শেষ আপডেট: 9 June 2025 14:24

দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালের প্রশ্নপত্র ভুলের মামলায় (2022 TET Exam) এখনও সুরাহা মেলেনি। পরীক্ষার্থীরা বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দিকেই তাকিয়ে রয়েছেন। তাঁদের অভিযোগ, গত এক বছর ধরে নির্দিষ্ট প্রশ্নগুলি ভুল কিনা তা এখনও সঠিক ভাবে জানাতেই পারেনি আদালতের ঠিক করে দেওয়া দুই বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের বিশেষজ্ঞরা (Expert Panel)। তাই এই মামলার জরুরি ভিত্তিতে শুনানি চাইছেন তাঁরা।

এর আগে পরীক্ষার্থীদের আর্জি শোনে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ। গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চেও এই মামলার শুনানি হয়েছিল। সোমবার সেই আবেদন রেগুলার বেঞ্চের সামনে জানাতে এই মামলার দ্রুত শুনানি করার আশ্বাস দিয়েছে ডিভিশন বেঞ্চ।

২০২২ সালের মতো ২০১৭ সালের টেটেও একাধিক ভুল প্রশ্ন এসেছিল বলে অভিযোগ ওঠে। এই মামলায় এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা দুই বিশ্ববিদ্যালয়ের কমিটিকে প্রশ্ন যাচাইয়ের নির্দেশ দেন। তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞ কমিটিতে রাখার নির্দেশ দেয় আদালত।

প্রাথমিক শিক্ষা পর্ষদ অবশ্য দাবি করেছিল, তারা নিজেরাই বিষয়টি যাচাই করতে সক্ষম। এর জন্য আলাদা করে কোনও বিশেষজ্ঞ কমিটির প্রয়োজন নেই। তবে কলকাতা হাইকোর্ট তাঁদের আর্জিতে সাড়া দেয়নি। কিন্তু এখন পরীক্ষার্থীদের অভিযোগ, এই কমিটিও কোনও উপসংহার টানতে পারছে না। দাবি, যে করে হোক দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে। 


```