Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

রিষড়ার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে গেলেন চার শ্রমিক, এলাকায় আতঙ্ক

পুলিশ সূত্রে খবর, কারখানার মাটির তলায় নতুন কেবল পাতার কাজ চলছিল। সেই কাজে যুক্ত ছিলেন একাধিক ঠিকা শ্রমিক। কাজ চলাকালীন হঠাৎই প্রবল বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

রিষড়ার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে গেলেন চার শ্রমিক, এলাকায় আতঙ্ক

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 3 September 2025 19:54

দ্য ওয়াল ব্যুরো: রিষড়ার জয়শ্রী টেক্সটাইল কারখানায় ভয়াবহ দুর্ঘটনা (Terrible Cable Explosion)। বুধবার দুপুরে হঠাৎ কেবল বিস্ফোরণে ঝলসে গেলেন চার ঠিকা শ্রমিক (Rishara factory, four workers burnt)। প্রত্যেককে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হলেও পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, কারখানার মাটির তলায় নতুন কেবল পাতার কাজ চলছিল। সেই কাজে যুক্ত ছিলেন একাধিক ঠিকা শ্রমিক। কাজ চলাকালীন হঠাৎই প্রবল বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। চার শ্রমিক আগুনে ঝলসে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্য শ্রমিকদের মধ্যে।

 দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকায় চিকিৎসকরা কলকাতায় স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তারা শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঘটনার খবর পেয়ে রিষড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে তারা। প্রাথমিক অনুমান, বিদ্যুৎ সংযোগে ত্রুটির জেরে শর্ট সার্কিট থেকে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে সঠিক কারণ জানার জন্য ফরেনসিক দলকে ডাকা হয়েছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শ্রমিক সংগঠনের তরফে কারখানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, যথাযথ সুরক্ষা ব্যবস্থা ছাড়াই শ্রমিকদের কাজ করানো হচ্ছিল। ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। তবে এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

স্থানীয়দের দাবি, এই ধরনের দুর্ঘটনা রুখতে প্রশাসনকে আরও কড়া নজরদারি চালানো দরকার। আহত শ্রমিকদের পরিবারগুলির পাশে দাঁড়ানোরও আর্জি জানিয়েছেন সহকর্মীরা। 


```