Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নিম্নচাপ আরও শক্তিশালী, পুজোর মাসে বর্ষার দাপট! ছ’দিন ধরে দক্ষিণে বৃষ্টি, সতর্কতা উত্তরেও

 শহর কলকাতাতেও টানা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া ভোগাবে সাধারণ মানুষকে।

নিম্নচাপ আরও শক্তিশালী, পুজোর মাসে বর্ষার দাপট! ছ’দিন ধরে দক্ষিণে বৃষ্টি, সতর্কতা উত্তরেও

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 3 September 2025 18:23

দ্য ওয়াল ব্যুরো: পুজোর (Durga Puja) দোরগোড়ায় আকাশের মুখ ভার। সেপ্টেম্বর পড়তেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির দাপট বাড়ল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) বলছে, আগামী ছ’দিন বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। শুধু তাই নয়, উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা (Heavy Rain)। ফলে পুজোর আগে উৎসবের আমেজে ছেদ ফেলতে পারে বৃষ্টি।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপই এই দুর্যোগের মূল কারণ। বুধবার নিম্নচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট আকার নিয়েছে। বর্তমানে তা অবস্থান করছে উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। এর সঙ্গে রয়েছে উচ্চস্তরে ঘূর্ণাবর্ত। 

আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর পশ্চিমে সরে যাবে। মৌসুমি অক্ষরেখা এখন বিকানের থেকে শুরু করে জয়পুর, সম্বলপুর হয়ে পৌঁছেছে বঙ্গোপসাগরে। এর ফলে সমুদ্র থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাই দক্ষিণবঙ্গের নানা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল।

দক্ষিণবঙ্গের পূর্বাভাস:

বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

শুক্রবার মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর কোনও সতর্কতা জারি করেনি।

সোমবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় বৃষ্টি হবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।

উত্তরবঙ্গের পূর্বাভাস:

রবিবার এবং মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার ভারী বর্ষণে ভিজবে দার্জিলিং ও কালিম্পং। পাশাপাশি, মালদহ ও উত্তর দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত। এই কারণে জেলায় জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

সব মিলিয়ে, পুজোর আগে অঝোরে ভিজতে চলেছে বাংলা। শহর কলকাতাতেও টানা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া ভোগাবে সাধারণ মানুষকে।


```