Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নিয়োগ মামলায় আত্মসমর্পণ: কন্যা অঙ্কিতাকে সঙ্গে নিয়ে আদালতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ

সম্প্রতি নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ মামলায় চূড়ান্ত চার্জশিট দিয়েছে সিবিআই। এর আগে গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায়ও জমা পড়েছে চার্জশিট। সব মিলিয়ে ৭৫ জনকে আদালতে তলব করা হয়েছে। সেই আবহেই আত্মসমর্পণ পরেশ-অঙ্কিতাদের। 

নিয়োগ মামলায় আত্মসমর্পণ: কন্যা অঙ্কিতাকে সঙ্গে নিয়ে আদালতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ

রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর কন্যে অঙ্কিতা অধিকারী।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 3 September 2025 14:58

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় (Recruitment Corruption Case) ফের বড় মোড়। বুধবার দুপুরে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী (Former state minister Paresh Adhikari) এবং তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী (Ankita Adhikari)। 

তাঁদের সঙ্গে এদিন আদালতে আত্মসমর্পণ করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্যও। আদালতে হাজিরা দিয়ে জামিনের আর্জি জানান অভিযুক্তেরা।

সম্প্রতি নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ মামলায় চূড়ান্ত চার্জশিট দিয়েছে সিবিআই। এর আগে গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায়ও জমা পড়েছে চার্জশিট। সব মিলিয়ে ৭৫ জনকে আদালতে তলব করা হয়েছে। সেই আবহেই আত্মসমর্পণ পরেশ-অঙ্কিতাদের। 

উল্লেখ্য, এসএসসি-র প্রকাশিত ‘দাগি অযোগ্য’ তালিকায় ১০৪ নম্বরে নাম রয়েছে প্রাক্তন মন্ত্রীর কন্যার। বেআইনি নিয়োগের অভিযোগে ২০২২ সালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি হারান অঙ্কিতা। তাঁর কাছ থেকে ফেরত নেওয়া হয় প্রায় ১৫ লক্ষ টাকা বেতন। শেষ পর্যন্ত সেই চাকরি গিয়েছে অনামিকা রায়ের হাতেও, যিনি পরে ২৬ হাজার চাকরি বাতিলের খাঁড়ায় বিদ্ধ হন।

অন্যদিকে, পার্থ-সহ একাধিক অভিযুক্ত জামিন চাইলে তার তীব্র বিরোধিতা করেছে সিবিআই। তদন্তকারী সংস্থার দাবি, প্রতিটি মামলার চরিত্র আলাদা। নিয়োগ দুর্নীতি সমাজে গভীর প্রভাব ফেলেছে। তাই জামিন মঞ্জুর হলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে।

প্রসঙ্গত, ২০২২ সালে তদন্ত শুরুর পর ৫১ দিনের মাথায় প্রথম চার্জশিট দিয়েছিল সিবিআই। সেখানে নাম ছিল পার্থ চট্টোপাধ্যায়, সমরজিৎ আচার্য, শান্তিপ্রসাদ সিন্‌হা, সৌমিত্র সরকার-সহ একাধিক বড় কর্মকর্তার। সম্প্রতি জমা পড়া শেষ চার্জশিটে নতুন নাম না থাকলেও রয়েছে কণ্ঠস্বর নমুনার মতো একাধিক নতুন প্রমাণ।

চাপানউতোরের এই আবহেই আলিপুর আদালতের দিকে এখন তাকিয়ে শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতি মামলার অভিযুক্তেরা।


```