Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ফের উত্তাল আরজি কর, পুজোর বোনাসে বঞ্চনার অভিযোগ, বিক্ষোভে অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা

ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীদের প্রশ্ন, “একই কাজ, অথচ টাকায় এত তারতম্য কেন?”

ফের উত্তাল আরজি কর, পুজোর বোনাসে বঞ্চনার অভিযোগ, বিক্ষোভে অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 25 September 2025 13:36

দ্য ওয়াল ব্যুরো: পুজো আসে, পুজো যায়। কিন্তু অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের (Health Workers) বোনাস-হতাশা যেন পিছু ছাড়ে না। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ফের বিক্ষোভে উত্তাল চত্বর (RG Kar Medical College)। দাবি একটাই—“পুরো বোনাস চাই, প্রাপ্য টাকা চাই! (Puja Bonus)”

প্রায় ২৭০ জন অস্থায়ী স্বাস্থ্যকর্মী বুধবার রাত থেকেই লাগাতার বিক্ষোভে সামিল হয়েছেন। তাঁদের দাবি, গত বছর পুজোর সময়ে তাঁরা ৯ হাজার ৫০০ টাকা করে বোনাস পেয়েছিলেন। এ বছর রাতের অন্ধকারে অ্যাকাউন্টে ঢুকেছে কেউ চার হাজার, কেউ তিন হাজার, কেউ আবার এখনও কিছুই পাননি। শুধু তাই নয়, কারও কারও বোনাসের অঙ্কে বিস্তর তফাত! ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীদের প্রশ্ন, “একই কাজ, অথচ টাকায় এত তারতম্য কেন?”

হাসপাতালের মূল গেটের সামনে ব্যানার, পোস্টার হাতে দাঁড়িয়ে থাকা কর্মীদের অনেকেই বলছেন, তাঁরা কাজ বন্ধ করেননি ঠিকই, কিন্তু এই ‘অবহেলা’র প্রতিবাদ তাঁরা চালিয়ে যাবেন বৃহত্তর আন্দোলন দিয়ে।

একজন অস্থায়ী কর্মীর কথায়, “বছরে ১০০ টাকা করে মাইনে বাড়ে। কোনও PF নেই, ESI নেই। অথচ কাজ করতে হয় দিনরাত এক করে। বোনাস নিয়েও ছেলেখেলা চলবে না!” অভিযোগ, যে সংস্থার অধীনে তাঁরা কাজ করছেন, সেই সংস্থার তরফে কোনও সহযোগিতা তো নেই-ই, বরং ‘উল্টে খারাপ ব্যবহার’ করা হচ্ছে বলে জানান কর্মীরা।

এদিকে, আন্দোলনের জেরে চাপে পড়েছেন রোগীর পরিজনরাও। অনেকে বলছেন, জরুরি পরিষেবা বন্ধ না থাকলেও স্বাভাবিক কাজের গতি অনেকটাই কমে গিয়েছে।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও স্পষ্ট বক্তব্য মেলেনি। তবে অস্থায়ী কর্মীরা জানিয়ে দিয়েছেন, এদিনের মধ্যে সমস্যার সমাধান না হলে শুক্রবার সকাল থেকে আরও জোরদার আন্দোলনে নামবেন তাঁরা।


```