Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ইডি দফতরে হাজির চন্দ্রনাথ, তদন্তে ‘সহযোগিতার’ বার্তা কারামন্ত্রীর

আদালতের নির্দেশ অনুযায়ী, যত দিন শুনানি চলছে, তত দিন চন্দ্রনাথ নিজের বিধানসভা কেন্দ্র ও কলকাতা ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না।

ইডি দফতরে হাজির চন্দ্রনাথ, তদন্তে ‘সহযোগিতার’ বার্তা কারামন্ত্রীর

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 25 September 2025 13:07

দ্য ওয়াল ব্যুরো: বুধবার আদালতের রায়ে স্বস্তি মিলেছে। তারপরই আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার সকাল সকাল সিজিও কমপ্লেক্সে ইডি-র (ED ) দফতরে হাজির রাজ্যের কারা ও ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha,  Prison Minister)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানালেন, “তদন্তে আমি পূর্ণ সহযোগিতা করছি (cooperation' in investigation)।”

বোলপুরের তৃণমূল বিধায়ককে বৃহস্পতিবার সকালে খালি হাতেই দফতরে ঢুকতে দেখা যায়। সূত্রের খবর, এখনও পর্যন্ত ইডি তাঁর কাছ থেকে কোনও নথি দাবি করেনি। তবে জিজ্ঞাসাবাদ চলবে পর পর দু’দিন— বৃহস্পতিবার এবং শুক্রবার।

প্রসঙ্গত, গত ৬ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেছিলেন চন্দ্রনাথ। ইডি সেদিনই তাঁর হেফাজতের আবেদন জানায়। কিন্তু আদালত সেই আর্জি খারিজ করে জামিন মঞ্জুর করে দেয় মন্ত্রীকে। যদিও কিছু শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, যত দিন শুনানি চলছে, তত দিন চন্দ্রনাথ নিজের বিধানসভা কেন্দ্র ও কলকাতা ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন একাধিক তৃণমূল নেতা এবং প্রাক্তন শিক্ষা আধিকারিকেরা। এবার দুর্নীতির অভিযুক্ত তালিকায় নতুন সংযোজন মন্ত্রী চন্দ্রনাথ। এ ব্যাপারে তৃণমূল নেতৃত্বের তরফে এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। 

কেন্দ্রীয় সংস্থার তরফে এ দিন চন্দ্রনাথকে কী ধরনের প্রশ্ন করা হয়, বা তদন্তে নতুন কী তথ্য উঠে আসে— সে দিকে নজর সকলের। আদালত অবশ্য বিকেল পাঁচটার মধ্যে জেরা পর্ব শেষ করার নির্দেশ দিয়েছে।


```