Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

সাগরদিঘিতে ভয়াবহ দুর্ঘটনা! মুখোমুখি সংঘর্ষে দাউদাউ আগুন, লরির কেবিনেই পুড়ে মৃত্যু চালকের

ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল। জাতীয় সড়কে তৈরি হয় তীব্র যানজট।

সাগরদিঘিতে ভয়াবহ দুর্ঘটনা! মুখোমুখি সংঘর্ষে দাউদাউ আগুন, লরির কেবিনেই পুড়ে মৃত্যু চালকের

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 25 September 2025 12:41

দ্য ওয়াল ব্যুরো: পুজোর মুখে ভয়াবহ দুর্ঘটনা সাগরদিঘিতে (Horrific accident in Sagardighi)। মুখোমুখি সংঘর্ষের পর দাউদাউ করে জ্বলতে শুরু করল দুটি লরি। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করল গোটা গাড়ি। লরির কেবিনেই আটকে পুড়ে মৃত্যু এক চালকের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে খালাসিকে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও বিশাল পুলিশবাহিনী।

বৃহস্পতিবার সকালবেলায় সাগরদিঘির শেখদিঘি বাসস্ট্যান্ড সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি বালি বোঝাই লরি বিপরীত দিক থেকে আসছিল, অন্যদিকে সোজা পথে আসছিল আসামগামী একটি চা বোঝাই লরি। আচমকাই মুখোমুখি সংঘর্ষ হয় দুই গাড়ির। ধাক্কার তীব্রতায় আগুন ধরে যায় চা বোঝাই লরিতে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বালি বোঝাই লরিতেও।

চালক কেবিনে আটকে পড়েন। আগুনের দাপটে তাঁকে আর উদ্ধার করা যায়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে দমকল সূত্রে খবর। গুরুতর জখম খালাসিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।

দাউদাউ আগুনে কয়েকশো মিটার দূর থেকেও দেখা যায় কালো ধোঁয়ার মেঘ। আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল। জাতীয় সড়কে তৈরি হয় তীব্র যানজট।

প্রসঙ্গত, মাসখানেক আগেই এই জাতীয় সড়কের উপর একটি সরকারি বাসে আগুন লেগেছিল। ফের পণ্যবাহী লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ফের প্রশ্ন তুলছে সড়ক নিরাপত্তা ও গাড়ির রক্ষণাবেক্ষণ নিয়ে।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার নির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। লরিগুলির বৈধতা, গতি, ও ড্রাইভারদের অবস্থান নিয়েও চলছে খতিয়ে দেখা।


```