Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সুব্রতদার স্মৃতিতে ভেজা চোখ, একডালিয়ার মঞ্চে নস্ট্যালজিক মুখ্যমন্ত্রী

শুধু রাজনীতি নয়, সম্পর্ক, স্মৃতি আর এক নিবিড় আত্মিক টান— সব মিলিয়ে এই পুজোয় যেন সুব্রতদা এখনও বেঁচে থাকেন তাঁর মনে।

সুব্রতদার স্মৃতিতে ভেজা চোখ, একডালিয়ার মঞ্চে নস্ট্যালজিক মুখ্যমন্ত্রী

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 24 September 2025 19:13

দ্য ওয়াল ব্যুরো: তৃতীয়া সন্ধ্যায় একডালিয়া এভারগ্রিনের (Ekdalia , Durga puja) পুজো মণ্ডপে পা রেখেই যেন অতীতে ফিরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। 

পুজোর উদ্বোধনী মঞ্চে উঠেই স্মৃতির সরণিতে (Nostalgic) ভেসে গেলেন তিনি। সুব্রত মুখোপাধ্যায়ের নাম উচ্চারণ করতে গিয়েই কণ্ঠ ভিজে এল আবেগে ( memories of Subrata Mukherjee)।

“এই পুজো আসলেই সুব্রত দার কথা মনে পড়ে,” বললেন মুখ্যমন্ত্রী। যোগ করলেন, “সাত দিন আগে থেকেই ফোন করে বলত, কবে ডেট দিবি, কটে ডেট দিবি। ফার্স্ট ডেট চাই। আর সারাক্ষণ এখানে বসে আড্ডা দিত।”

পুজোর উদ্বোধন করতে গিয়ে একগুচ্ছ স্মৃতি ঝলকে উঠে এল সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে কাটানো দিনের। কালীপুজোর ঠিক আগের দিন প্রয়াত হন তিনি। সেই শূন্যতা এখনও পূরণ হয়নি, স্পষ্ট বুঝিয়ে দিলেন মমতা।

“আমার খুব খারাপ লাগে। ছবিটা দেখলেই চোখে জল আসে,” বললেন তিনি। “সুব্রতদার মতো মানুষ গেলে আর ফিরে আসে না। অকাল মৃত্যু, এভাবে চলে যাওয়ার কথা ছিল না।”

পুজোর দিনগুলোয় একডালিয়ার মঞ্চ যেন একান্ত ব্যক্তিগত হয়ে ওঠে মুখ্যমন্ত্রীর কাছে। শুধু রাজনীতি নয়, সম্পর্ক, স্মৃতি আর এক নিবিড় আত্মিক টান— সব মিলিয়ে এই পুজোয় যেন সুব্রতদা এখনও বেঁচে থাকেন তাঁর মনে।


```