Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

মেসি আসছেন কলকাতায়, ফুটবলের ঈশ্বরের সঙ্গে দেখা করতে প্রহর গুনছেন চাওয়ালা শিবে পাত্র

খালি হাতে যাচ্ছেন না শিবে। যাঁকে ভাই বলে মনে করেছেন, তাঁর সামনে গিয়ে তিনি শ্রদ্ধার নিদর্শন তুলে ধরবেন আর্জেন্টিনার জার্সির রঙে রাঙানো নিজের বাড়ির ছবি, মেসিকে নিয়ে তাঁর বহু বছরের কর্মকাণ্ডের বাঁধাই করা অ্যালবাম।

মেসি আসছেন কলকাতায়, ফুটবলের ঈশ্বরের সঙ্গে দেখা করতে প্রহর গুনছেন চাওয়ালা শিবে পাত্র

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 12 December 2025 19:04

প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুরের ইছাপুর নবাবগঞ্জের সরু গলি। সেখানে ভোরের আলো ফুটতেই দোকানের ঝাঁপ ওঠে শিবে পাত্রর। তিনি কেটলি চাপান উনুনে। শুরু হয় দিনভর চা বানানোর পালা। সেই ব্য়স্ততার ফাঁকেই অহরহ স্বপ্ন দেখেন তিনি। ফুটবলের ঈশ্বরের সঙ্গে একবার যদি দেখা হয়।  

আসলে যেদিন প্রথম মেসিকে খেলতে দেখেছিলেন, সেদিনই যেন এক অদৃশ্য সম্পর্কে বাঁধা পড়েন। মেসি যেন শুধু তাঁর আইডল নন, মেসি তাঁর ‘ভাই’। সেই বন্ধন এত গভীর যে গত ১৪ বছরে একবারও বাদ পড়েনি মেসির জন্মদিন পালন। প্রতি বছর তিনি কেক কাটেন, আয়োজন করেন উৎসবের। এ বছর নিয়ম মেনে মেসির বয়সের সমান ওজনের কেক কেটেছেন পাড়ার সবাইকে নিয়ে। আয়োজন করেছেন মেসির নামে ফুটবল প্রতিযোগিতার।

বাবা স্বপ্ন দেখেন ঈশ্বরের সঙ্গে একবার অন্তত মুখোমুখি দেখা করার। আর বাবাকে খুশি করতে সেই স্বপ্ন ছিল মেয়ে নেহা পাত্র দাসেরও দু-চোখে। তিনিই এই স্বপ্নযাত্রার আসল কান্ডারী। তিনিই বারবার অনুপ্রেরণা দিয়েছেন, লড়াই করেছেন বাবার বিশ্বাসকে ধরে রাখতে। শেষপর্যন্ত সুযোগও এল। শনিবার কলকাতায় আসছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। এতদিনের পুষে রাখা স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে শিবে পাত্রর। মেসির সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন তিনি। এই ঘটনা ঘিরে গোটা নবাবগঞ্জ যেন উৎসবে মেতে উঠেছে। রাস্তা জুড়ে আর্জেন্টিনার বিশাল পতাকা, নীল-সাদা রঙে রঙিন দেওয়াল।

খালি হাতে যাচ্ছেন না শিবে। যাঁকে ভাই বলে মনে করেছেন, তাঁর সামনে গিয়ে তিনি শ্রদ্ধার নিদর্শন তুলে ধরবেন আর্জেন্টিনার জার্সির রঙে রাঙানো নিজের বাড়ির ছবি, মেসিকে নিয়ে তাঁর বহু বছরের কর্মকাণ্ডের বাঁধাই করা অ্যালবাম। তাতে যদি মেসি নিজের হাতের স্বাক্ষর করে দেন, সেটাই হবে তাঁর জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। শুক্রবারও দোকান খুলেছেন তিনি। চা বিক্রি করেছেন। তারই ফাঁকে শিবে পাত্র বলেন, “অনেক কথা শুনেছি, অনেকেই হাসাহাসি করেছে। কিন্তু আমি থামিনি। ঈশ্বরকে একবার দেখতে পারলে জীবনটাই সার্থক।”


```