Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Supreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?

হাইকোর্টের দ্বারস্থ তামান্নার বাবা-মা, মেয়ের মৃত্যুর বিচার পাওয়াই কালীগঞ্জের পাখির চোখ

সোমবার ২৩ জুন কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার পরেই বিজয় মিছিল বের করেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের অনুগামীরা। অভিযোগ, সেই বিজয়মিছিল থেকেই বোমা ছোড়া হয় হোসেন শেখের বাড়ি লক্ষ্য করে।
 

হাইকোর্টের দ্বারস্থ তামান্নার বাবা-মা, মেয়ের মৃত্যুর বিচার পাওয়াই কালীগঞ্জের পাখির চোখ

ফাইল ছবি

শেষ আপডেট: 3 July 2025 13:20

দ্য ওয়াল ব্যুরো: নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমা ফেটে মৃত্যু হয় ১০ বছরের তমান্না খাতুনের৷ মেয়ের হত্যার ন্যায়বিচার চাইতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তামান্নার বাবা ও মা।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এসে মেয়ের হত্যার ন্যায়বিচার চাইতে মামলা দায়ের করলেন তাঁরা। এখনও লাগাতার হুমকি পাচ্ছেন বলে জানান তামান্নার বাবা। প্রশ্ন তোলেন, কেন এতদূর তাঁদের হাইকোর্টে আসতে হল। এনিয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করার কথাও বলেন নাবালিকার মা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৃত তামান্নার মা বলেন, 'হুমকি আসছে, ভয় পাচ্ছি, পুলিশকে জানিয়েছি পর্যন্ত। একটু মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন না। একটু মুখ্যমন্ত্রীর কাছে যান, কেন এত দূর আমাকে আসতে হচ্ছে , কেন ওঁর উপর ভরসা না করে আমরা এতদূর এলাম, মমতা দি'কে প্রশ্ন করুন। আমি সাধারণ ঘরের একটি সাধারণ মেয়ে, এসব ঝামেলা আমাকে পোহাতে হচ্ছে।'

সোমবার ২৩ জুন কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার পরেই বিজয় মিছিল বের করেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের অনুগামীরা। অভিযোগ, সেই বিজয়মিছিল থেকেই বোমা ছোড়া হয় হোসেন শেখের বাড়ি লক্ষ্য করে।

ওইদিন দুপুরে ভাত খেতে বসেছিল হোসেন শেখের ১০ বছরের মেয়ে তামান্না। বোমার আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার রেশ এখনও কাটিয়ে উঠতে পারেননি পরিবার। মেয়ের মৃত্য়ুর খবর পেয়ে ওড়িশা থেকে বাড়ি ফেরেন হোসেন শেখ। শোকস্তব্ধ বাবা-মায়ের একমাত্র দাবি, দোষীদের ফাঁসি হোক।

পরিবারের পক্ষ থেকে ২৪ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় অনেককে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত চলছে। এরই মাঝে ন্যায়বিচার চাইতে আদালতে তামান্নার বাবা-মা।


```