Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

তৃণমূল বিধায়কের দেওয়া টাকার খাম দেখেই চেঁচিয়ে উঠলেন তামান্নার মা

বুধবার দুপুরের পরে মৃত ১০ বছরের নাবালিকা তামান্নার পরিবারের সঙ্গে দেখা করতে মোলান্দি গ্রামে আসেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। 

তৃণমূল বিধায়কের দেওয়া টাকার খাম দেখেই চেঁচিয়ে উঠলেন তামান্নার মা

শেষ আপডেট: 25 June 2025 19:15

কাজল বসাক

বুধবার দুপুরের পরে মৃত ১০ বছরের নাবালিকা তামান্নার পরিবারের সঙ্গে দেখা করতে মোলান্দি গ্রামে আসেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। নাবালিকার মা-বাবার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন ডেবরার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন আইপিএস। বিধায়কের কাছে নিজেদের ক্ষোভ দুঃখ উজার করে দিলেও আর্থিক সাহায্য প্রত্যাখ্যান করেন তামান্নার বাবা-মা।  

এদিন দুপুরের পর মোলান্দি গ্রামে আসেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির।  তামান্নার বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন তার মা-বাবার সঙ্গে। মেয়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা। হুমায়ুন কবির জানান, তিনি এই মর্মান্তিক ঘটনার কথা জেনে গভীর মানসিক যন্ত্রণা অনুভব করেছেন, তাই পরিবারটির পাশে দাঁড়াতেই এসেছেন। 

মৃত নাবালিকার মা অভিযোগ করেন, ভোটে পরাজিত হওয়ার পর থেকেই পরিকল্পিতভাবে সিপিএম পরিবারগুলির ওপর হামলা হচ্ছে, এবং তাদের মেয়ের মৃত্যুও সেই রাজনীতি-প্রসূত হিংসার ফল। পুলিশও নিরপেক্ষ ভূমিকা পালন করেনি বলেও অভিযোগ করেন মৃত নাবালিকার মা। তিনি বলেন, পুলিশ ঠিক সময়ে বোমা উদ্ধার করলে সন্তানকে হারাতে হত না তাঁর।  

এরপরেই হুমায়ুন কবির পরিবারকে সাহায্য করতে কিছু অর্থ দিতে চান। বিধায়ক টাকার খাম বের করলে ক্ষোভে ফেটে পড়েন নাবালিকার মা। টাকা কখনই তাঁর সন্তানশোকের বিকল্প হতে পারে না বলে চিৎকার করে ওঠেন। এরপর বিধায়ক জানান, তিনি মৃত নাবালিকার সমাধিস্থলে গাছ রোপণ করবেন তাঁর স্মৃতির উদ্দেশে। মর্মান্তিক এই ঘটনার প্রতিবাদে সবার গর্জে ওঠা উচিত বলেও মন্তব্য করেন বিধায়ক।


```