Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'ছবি না তুলে নোট নিন', মেয়ো রোডের সমাবেশে ছাত্রদের ক্লাস নিলেন মমতা

মোবাইল হাতে ছবি তুলতে ব্যস্ত ছাত্রছাত্রীদের দেখে হঠাৎই মাইকে ‘কড়া স্যার’-এর ভূমিকায় নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

'ছবি না তুলে নোট নিন', মেয়ো রোডের সমাবেশে ছাত্রদের ক্লাস নিলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 28 August 2025 15:08

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল ছাত্র পরিষদের (Tmcp) প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের জমজমাট মঞ্চ যেন মুহূর্তের জন্য ক্লাসরুমে পরিণত হল!

 মোবাইল হাতে ছবি তুলতে ব্যস্ত ছাত্রছাত্রীদের দেখে হঠাৎই মাইকে ‘কড়া স্যার’-এর ভূমিকায় নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, “ছবি তুললে কিছু মনে থাকবে না। নোটবুক-কলমে লিখে রাখো। এ সব সমাবেশে গেলে নোট নাও, অভ্যাস করো।”

 

এরপরই ‘শিক্ষিকা’ মমতা শুরু করলেন উন্নয়নের পাঠ। ২০১১ থেকে এ যাবৎ রাজ্যের খতিয়ান তুলে ধরলেন একে একে। মুখ্যমন্ত্রীর দাবি, বিরোধীদের বাধা সত্ত্বেও রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। দারিদ্রসীমার নীচ থেকে উঠে এসেছে প্রায় দু’কোটি মানুষ। শিক্ষা পরিকাঠামোয় খরচ হয়েছে ৬৯ হাজার কোটি টাকা। আইটিআই, পলিটেকনিক, মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে একের পর এক। সঙ্গে বিনামূল্যে পাঠ্যপুস্তক, স্কুল ড্রেস, জুতো, বিদ্যাশ্রী— সবই ‘বাংলার মডেল’।

কন্যাশ্রীকে তিনি মনে করিয়ে দিলেন ‘বিশ্বের গর্ব’। বললেন, “যখন ভারতের কেউ ভাবতে পারেনি, আমরা তখন কন্যাশ্রী করেছি। আজ সেটাই পৃথিবীর মডেল।”

তাঁর তথ্য অনুযায়ী, ৯২ হাজার পড়ুয়া পেয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। মেধাশ্রী, ঐক্যশ্রী, সংখ্যালঘু স্কলারশিপ মিলিয়ে ৪ কোটিরও বেশি পড়ুয়া সুবিধা পেয়েছে। ৩৬ লক্ষ ৫৫ হাজার জনকে দেওয়া হয়েছে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ।

নিজের ছাত্র আন্দোলনের দিনগুলির স্মৃতিচারণায় মমতা বললেন, “যোগমায়া দেবী কলেজে আমি ছাত্র পরিষদ ইউনিট গড়েছিলাম। তখন মহিলা নেতা কম ছিল। তাই আমাকেই সারা ভারত ঘুরে বক্তৃতা দিতে হত।”

রাজনীতির পাঠও এ দিন বাদ গেল না। বিজেপি-বাম সব প্রতিপক্ষকেই এক নিশানায় টেনে মুখ্যমন্ত্রী বলেন, “আজ তৃণমূলকে একসঙ্গে সব শক্তির বিরুদ্ধে লড়তে হয়।” 

তৃণমূল নেত্রীর আক্রমণ, স্বাধীনতার সময় যাঁরা ব্রিটিশের দালালি করেছিলেন, তাঁরাই আজ ইতিহাসের পাঠ ভুলিয়ে দিচ্ছেন। কেরলের পাঠ্যবইতে নেতাজিকে ‘ভয়ে পালানো’ বলা হচ্ছে— এ নিয়েও তোপ দাগেন তিনি।

ভবিষ্যতের ইঙ্গিত রেখেই মমতার ঘোষণা, “আগামী নির্বাচনে তৃণমূলের আসন আরও বাড়বে।”


```