Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

২৪ ঘণ্টায় কাজ করেছিল মমতার পুলিশ, এক বছরে কিছুই করল না মোদীর সিবিআই: অভিষেক

TMCP-র প্রতিষ্ঠা দিবস ঘিরে বড় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে (TMCP rally at Mayo Road)। তবে এবারের রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা। সামনে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। 

২৪ ঘণ্টায় কাজ করেছিল মমতার পুলিশ, এক বছরে কিছুই করল না মোদীর সিবিআই: অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 28 August 2025 13:44

দ্য ওয়াল ব্যুরো: টিএমসিপি-র বার্ষিক সমাবেশ (Tmc) থেকে আরজি করের (RG Kar Case)প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)এর ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

শনিবার মেয়ো রোডের সভা থেকে অভিষেক বলেন, “গত বছর এই সময় আরজি কর কাণ্ড নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিয়েছিল। কিন্তু আজ এক বছর কেটে গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিবিআই আর কিছুই করল না।”

শুধু তদন্ত নয়, রাজ্য সরকারের পাস করা বিলও আটকে রাখার অভিযোগ তুললেন অভিষেক। তাঁর কথায়, “আমরা ঘটনার পরে ধর্ষণ-বিরোধী অপরাজিতা বিল পাস করে রাজ্যপালের কাছে পাঠিয়েছিলাম। অথচ এক বছর কেটে গেলেও এখনও পর্যন্ত তাতে সম্মতি দেওয়া হয়নি।” তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সংস্থা ও রাজ্যপালের ভূমিকা বাংলার গণতন্ত্রকে ব্যাহত করছে।

এ প্রসঙ্গে রাজ্যের বাম কংগ্রেসকেও নিশানা করেন অভিষেক। তাঁর প্রশ্ন, এক বছর আগে বিধানসভায় অপরাজিতা বিল পাস করা হয়েছিল, কিন্তু রাজ্যপাল রাষ্ট্রপতির কাছ থেকে এখনও অনুমোদন মিলল না। এ ব্যাপারে কংগ্রেস সিপিএম চুপ কেন? 

এরপরেই গত বছরের আরজি করের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে করা প্রতিবাদীদের মিছিলকে কটাক্ষ করে অভিষেক বলেন, আরজি করের আন্দোলনের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে, কিন্তু যারা সেদিন রাস্তায় নেমে আন্দোলন করতে চেয়েছিল, তারা আসলে নির্যাতিতার বিচার চায়নি, তারা চেয়েছিল রাজ্যের গরিব মানুষের জন্য যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে সেটাকে ভেঙে ফেলতে, অপরাজিতা বিল নিয়ে ওদের নীরবতা সেটাই প্রমাণ করে।

প্রতিবারের মতো এবারও TMCP-র প্রতিষ্ঠা দিবসকে ঘিরে বড় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে (TMCP rally at Mayo Road)। তবে এবারের রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা। সামনে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। কেন্দ্রের এস আই আর এর বিরুদ্ধেও ছাত্র সমাজকে পথে নেমে আন্দোলন সংগঠিত করার আহ্বান জানান অভিষেক।


```