Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ডুয়ার্সে ফের চিতাবাঘের তাণ্ডব, বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গেল কিশোরকে, শেষমেশ মৃত্যু

ভয় আর ক্ষোভে ফুটছে গ্রাম। বন দফতরের প্রতি ক্ষুব্ধ বাসিন্দারা অভিযোগ তুলেছেন, “প্রতিদিন বাঘের দেখা মিললেও কোনও ব্যবস্থা নিচ্ছে না বন দফতর। রেঞ্জারকে জানিয়েছি। কিন্তু ফল নেই।”

ডুয়ার্সে ফের চিতাবাঘের তাণ্ডব, বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গেল কিশোরকে, শেষমেশ মৃত্যু

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 28 August 2025 07:27

দ্য ওয়াল ব্যুরো: ডুয়ার্সের (Duars) জঙ্গল লাগোয়া গ্রামাঞ্চল যেন ফের রক্ত হিম করা আতঙ্কের কবলে। বাড়ির সামনে খেলা করছিল এক কিশোর। হঠাৎই ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ (Leopard attack)। মুহূর্তের মধ্যে ছেলেটিকে টেনে নিয়ে গেল অন্ধকারের দিকে। আর ফেরা হল না তার (Teenager dies)।

ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়, জলপাইগুড়ির বানারহাট থানার অন্তর্গত কলাবাড়ি এলাকায়। মৃত কিশোরের নাম কারিমুল হক ওরফে আলামিন (১২)। কলাবাড়ি হাইস্কুলে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল সে। 

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বাড়ির সামনে খেলা করছিল আলামিন। আচমকা লাফিয়ে পড়ে চিতাবাঘ। কিছুটা দূরে টেনে নিয়ে যায়। কিছু সময় পর উদ্ধার হয় রক্তাক্ত দেহ।

ভয় আর ক্ষোভে ফুটছে গ্রাম। বন দফতরের প্রতি ক্ষুব্ধ বাসিন্দারা অভিযোগ তুলেছেন, “প্রতিদিন বাঘের দেখা মিললেও কোনও ব্যবস্থা নিচ্ছে না বন দফতর। রেঞ্জারকে জানিয়েছি। কিন্তু ফল নেই।”

চাঞ্চল্য ছড়ায় প্রশাসনিক মহলেও। ঘটনাস্থলে পৌঁছন জলপাইগুড়ির জেলা সহকারি বনাধিকারিক রাজীব দে-সহ বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াড এবং ডায়না রেঞ্জের বনকর্মীরা।

কিছুদিন আগেই মালবাজার ব্লকের নেপুচাপুর চা বাগান থেকে খাঁচাবন্দি হয়েছিল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। ছাগলের টোপে ধরা দিয়েছিল সে। কিন্তু তার পরেও বনদফতরের নজরদারির ফাঁকফোকরে ফের সক্রিয় হল শিকারি বন্যপ্রাণী। 

ডুয়ার্সের মানুষজনের প্রশ্ন— “আর কত প্রাণহানি হলে জাগবে বন দফতর?”


```