Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

প্রসূতি মৃত্যু বেড়েই চলেছে, কড়া পদক্ষেপ রাজ্যের! নতুন গাইডলাইন জারি

আর একটি মা যেন সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ না হারান।

প্রসূতি মৃত্যু বেড়েই চলেছে, কড়া পদক্ষেপ রাজ্যের! নতুন গাইডলাইন জারি

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 27 August 2025 20:13

দ্য ওয়াল ব্যুরো: আবার প্রসূতি মৃত্যু (Maternal Mortality)। আর এবার আর চুপ করে বসে থাকেনি রাজ্য। একের পর এক মৃত্যুর ঘটনায় এবার বড় সিদ্ধান্ত নিল (Strict Step) স্বাস্থ্য দফতর। রাজ্যজুড়ে সব সরকারি হাসপাতাল, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, এমনকি ব্লক লেভেলের ডেলিভারি পয়েন্টগুলিতেও পৌঁছে দেওয়া হল নতুন ফ্লুইড গাইডলাইন (New guidelines Issued)। কারণ একটাই, আর একটি মা যেন সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ না হারান।

গত জানুয়ারি মাসে মেদিনীপুর মেডিক্যাল কলেজে মামণি রুইদাসের মৃত্যু এবং আরও ছ'জন প্রসূতির অসুস্থ হয়ে পড়া রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বড় প্রশ্ন তোলে। অভিযোগ ওঠে, রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের গুণমান খারাপ ছিল। এমনকি মেয়াদোত্তীর্ণ স্যালাইন ব্যবহারের অভিযোগও সামনে আসে। ঘটনাটিকে ঘিরে তৈরি হয় প্রবল বিতর্ক। এরপরই কড়া হাতে হাল ধরার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্যভবন।

স্বাস্থ্য দফতরের তরফে জারি হওয়া নতুন গাইডলাইনে স্পষ্ট বলা হয়েছে—

সিজারিয়ানের পর রক্তক্ষরণ নিয়ন্ত্রণে যে স্যালাইন ব্যবহার করা হয়, তা নির্দিষ্ট মাত্রায় ও নির্ধারিত সময়ে দিতে হবে।

অতিরিক্ত স্যালাইন শরীরে প্রবেশ করলে হতে পারে কিডনি বিকল বা অ্যানিমিয়ার মতো জটিলতা।

ক্রিস্টালয়েড সলিউশন ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট প্রোটোকল মানা বাধ্যতামূলক।

গাইডলাইন মেনে না চললে যে বড় বিপদ ঘটতে পারে, তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে নির্দেশিকায়।

চিকিৎসক মহলের মতে, এমন নির্দেশিকা অনেক দিন আগেই জারি হওয়া উচিত ছিল। একজন অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞের মন্তব্য, “গাইডলাইন মানা তো বটেই, তার আগে দরকার স্যালাইনের গুণগত মান নিয়ন্ত্রণ।”

প্রসূতি মৃত্যুর ঘটনায় রাজ্য একাধিক কড়া পদক্ষেপও করেছে। ১৩ জনের সাসপেনশন—তাঁদের মধ্যে রয়েছেন ৭ জন জুনিয়র ডাক্তার, বাকিরা নার্স ও টেকনিশিয়ান।

স্বাস্থ্যভবন সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্যের মূল লক্ষ্য— “প্রতিটি মাতৃত্ব যেন নিরাপদ হয়”। স্যালাইন নিয়ে আগাম সতর্কতাই এবার মৃত্যুর মিছিল থামাতে পারে কি না, এখন তাকিয়ে সেদিকেই।


```