Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোর আগে 'শপিং স্পেশাল' বাস! হাওড়া-শিয়ালদহ থেকে অতিরিক্ত পরিষেবায় চমক রাজ্যের

শুধু তাই নয়, পুজোর ক’টা দিন যাতে রাতেও বাড়ি ফেরা সহজ হয়, তাই থাকছে ‘নাইট সার্ভিস’ বাস। হাওড়া, শিয়ালদহ, বারাসতের দিকে বিশেষ এই বাস চলবে রাতভর। কারণ, অনেকেই সারারাত ঠাকুর দেখতে বের হন। তাঁদের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা।

পুজোর আগে 'শপিং স্পেশাল' বাস! হাওড়া-শিয়ালদহ থেকে অতিরিক্ত পরিষেবায় চমক রাজ্যের

গ্রাফিক্স- দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 27 August 2025 15:08

দ্য ওয়াল ব্যুরো: পুজোর (Durga Puja) ঢাকে কাঠি পড়তেই শহরে শুরু হল তোড়জোড়। হাতে আর মাত্র একমাস। তার মধ্যেই জমে উঠছে বাজার, জমছে ভিড়। শপিং মুডে বাঙালি। সেই ভিড় সামলাতে এবার বড়সড় পদক্ষেপ রাজ্য পরিবহণ দফতরের (State Department of Transportation)।

বুধবার পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানালেন, পুজোর আগে থেকেই শহরে চালু হচ্ছে ‘শপিং স্পেশাল’ বাস পরিষেবা (Shopping Special Bus)। মূলত হাওড়া ও শিয়ালদহ স্টেশন কেন্দ্র করে চলবে এই পরিষেবা। পুজোর অন্তত পনেরো দিন আগে থেকেই ২৫টি করে অতিরিক্ত বাস নামানো হবে রাস্তায়। পরিস্থিতি অনুযায়ী বাসের সংখ্যা আরও বাড়ানোও হতে পারে বলে ইঙ্গিত মন্ত্রীর।

মন্ত্রী বলেন, “শপিং করতে প্রচুর মানুষ কলকাতায় আসেন। যাতে তাঁদের কোনও সমস্যা না হয়, তাই এই বিশেষ পরিষেবা চালু করছি। চাহিদা থাকলে বাস আরও বাড়ানো হবে।”

শুধু তাই নয়, পুজোর ক’টা দিন যাতে রাতেও বাড়ি ফেরা সহজ হয়, তাই থাকছে ‘নাইট সার্ভিস’ বাস। হাওড়া, শিয়ালদহ, বারাসতের দিকে বিশেষ এই বাস চলবে রাতভর। কারণ, অনেকেই সারারাত ঠাকুর দেখতে বের হন। তাঁদের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা।

এদিকে সম্প্রতি হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ায় বাসযাত্রী কিছুটা কমেছে। তবে এতে ঘাবড়ে না গিয়ে বাস পরিষেবায় রুট বদলের মাধ্যমে মেট্রোর সঙ্গে সংযুক্তিকরণে জোর দিচ্ছে পরিবহণ দফতর।

পরিবহণমন্ত্রী বলেন, “মেট্রোর সঙ্গে সমন্বয় রেখে বাস পরিষেবা সাজানো হচ্ছে। যাতে যাত্রীরা সহজেই বাস ও মেট্রো মিলিয়ে চলাফেরা করতে পারেন।”

সব মিলিয়ে এবারের দুর্গাপুজোয় শহরবাসীকে আরও ঝামেলাহীন যাতায়াতের স্বাদ দিতে প্রস্তুত রাজ্য। থাকছে শপিং স্পেশাল থেকে নাইট সার্ভিস—একগুচ্ছ চমক।


```