Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

টিএমসিপি-র সভা ঘিরে শহরে তীব্র যানজটের আশঙ্কা! পুলিশকে চিঠি কলকাতা বিশ্ববিদ্যালয়ের

তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শহরে তিনটি বড় মিছিল বার হওয়ার কথা। তিন দিক থেকে একযোগে শহরমুখী এই মিছিলগুলি রাস্তার উপরে ব্যাপক চাপ সৃষ্টি করবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

টিএমসিপি-র সভা ঘিরে শহরে তীব্র যানজটের আশঙ্কা! পুলিশকে চিঠি কলকাতা বিশ্ববিদ্যালয়ের

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 27 August 2025 13:50

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার শহরে তিনটি বড় মিছিল হওয়ার কথা। তাছাড়া ধর্মতলায় রয়েছে সমাবেশও। এদিকে ২৮ অগস্টই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রয়েছে। 

এমন পরিস্থিতিতে যানজটের (Traffic Jam) আশঙ্কা করে কলকাতা পুলিশকে (Kolkata Police) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আগাম চিঠি দিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (Calcutta University)। 

শাসকদলের ছাত্র সংগঠনের বার্ষিক সভা ঘিরে রীতিমতো উৎসবের মেজাজে রাজ্যজুড়ে প্রস্তুতি তুঙ্গে। কলকাতার মূল সভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সভাকে ঘিরেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক মিছিলের জেরে যানজটে জেরবার হওয়ার সম্ভাবনা।

ইতিমধ্যেই সভাস্থল ঘিরে প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন। শহরে পা রেখেছেন বিভিন্ন জেলা থেকে আসা টিএমসিপি-র কর্মী-সমর্থকেরা।

তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শহরে তিনটি বড় মিছিল বার হওয়ার কথা। প্রথমটি সকাল ৯টায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে, দ্বিতীয়টি বেলা ১১টায় ডোরিনা ক্রসিং থেকে এবং তৃতীয়টি ১১টা ৪৫ মিনিটে তারামণ্ডল এলাকা থেকে। তিন দিক থেকে একযোগে শহরমুখী এই মিছিলগুলি রাস্তার উপরে ব্যাপক চাপ সৃষ্টি করবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

এমন পরিস্থিতির আশঙ্কা থেকেই কলকাতা পুলিশকে চিঠি পাঠিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রসঙ্গত, শাসকদলের সভাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছানোর জন্য রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফেও কলকাতা বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করা হয়েছিল। তবে পরীক্ষার সিদ্ধান্তে অনড় থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর পাল্টা যুক্তি, "পরীক্ষা তো কোনও পিকনিক নয়, যে ইচ্ছে মতো পিছিয়ে গেলাম!"

তবে ছাত্র সমাবেশ থাকলেও পরীক্ষার্থীদের যাতে সমস্যায় না পড়তে হয়, সেজন্য সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তিনি বলেন, “আমাদের সদস্যরা পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে। কেউ যদি গাড়ি না পান, আমরা নিজে পৌঁছে দেব।’’


```