Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

১০৩ কেজির লাড্ডু! গণেশ পুজোয় নজিরবিহীন আয়োজন জলপাইগুড়িতে, তাক লেগে গেল দর্শনার্থীদের

তিন দিন ধরে তৈরি হয়েছে এই মহা-লাড্ডু। ব্যবহার হয়েছে ব্যাসন, চিনি ও প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস। ব্যয়—প্রায় ৫০ হাজার টাকা।

১০৩ কেজির লাড্ডু! গণেশ পুজোয় নজিরবিহীন আয়োজন জলপাইগুড়িতে, তাক লেগে গেল দর্শনার্থীদের

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 27 August 2025 12:52

দ্য ওয়াল ব্যুরো: গণেশ পুজোয় (Ganesh Puja Celebrations) এবার জলপাইগুড়িতে (Jalpaiguri) চোখ ধাঁধানো আয়োজন। দেবতার প্রসাদে নজিরবিহীন চমক—১০৩ কেজির বিশাল লাড্ডু (103 kg laddu)!

 শহরের পান্ডবপাড়ার যুব শক্তি ক্লাবের পুজো মণ্ডপে এই মহা-লাড্ডু দেখতে এখন উপচে পড়া ভিড়। কেউ মোবাইলে ভিডিও করছেন, কেউ আবার সেলফি তুলে স্মৃতি বন্দি করছেন।

গণেশ পুজো মানেই মিষ্টির বাহার। আর সেই মিষ্টির মধ্যেই সিংহভাগ দখল করে লাড্ডু। এ বার সেই লাড্ডুকেই কেন্দ্র করে অভিনব উদ্যোগ নিল পান্ডবপাড়ার ক্লাবটি। ক্লাবের তরফে জানানো হয়েছে, ভক্তদের জন্য কিছু ‘বিশেষ’ করার ভাবনা থেকেই এসেছে এই বিশাল আকারের লাড্ডু তৈরির পরিকল্পনা। আর সেই পরিকল্পনাকে বাস্তব করে তুলেছেন জয়নগরের খ্যাতনামা মিষ্টি কারিগর খোকন দাস।

তিন দিন ধরে তৈরি হয়েছে এই মহা-লাড্ডু। ব্যবহার হয়েছে ব্যাসন, চিনি ও প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস। ব্যয়—প্রায় ৫০ হাজার টাকা। খোকনবাবুর কথায়, “এত বড় লাড্ডু এই প্রথম বানালাম। কাজটা সহজ ছিল না, তবে মানুষের উৎসাহ দেখে সব পরিশ্রম সার্থক।”

পুজো কমিটি জানিয়েছে, পুজো শেষে ভক্তদের মধ্যে এই লাড্ডু ভাগ করে দেওয়া হবে প্রসাদ হিসেবে। পাশাপাশি থাকছে নিয়মিত ভোগ ও অন্যান্য প্রসাদও।

স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন, “জলপাইগুড়িতে গণেশ পুজো তো হচ্ছেই, কিন্তু এই লাড্ডুর আয়োজন যেন উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিল। এমন লাড্ডু আগে কেবল মুম্বইতেই দেখেছি।”

গোটা এলাকা এখন রীতিমতো উৎসব মুখর। অনেকে বলছেন, এ বছর পুজোর সব আলো যেন এই একটিই লাড্ডুর দিকেই!


```