Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দক্ষিণ কলকাতায় ৯২ কাঠা জমিতে নতুন শ্মশান, কলকাতা পুরসভা ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে

হেস্টিংস সংলগ্ন দহিঘাটে নির্মাণ হচ্ছে অত্যাধুনিক শ্মশান, যেখানে থাকবে পাঁচটি কাঠের চুল্লি ও দুটি পরিবেশবান্ধব বৈদ্যুতিক চুল্লি। স্বেচ্ছাসেবী সংস্থা এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হবে।

দক্ষিণ কলকাতায় ৯২ কাঠা জমিতে নতুন শ্মশান, কলকাতা পুরসভা ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 28 August 2025 09:13

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ কয়েক দশকের অপেক্ষার পর দক্ষিণ কলকাতায় (South Kolkata) গড়ে উঠছে নতুন শ্মশান (New Crematorium)। হেস্টিংস সংলগ্ন দহিঘাটে নির্মাণ হচ্ছে অত্যাধুনিক শ্মশান, যেখানে থাকবে পাঁচটি কাঠের চুল্লি ও দুটি পরিবেশবান্ধব বৈদ্যুতিক চুল্লি। স্বেচ্ছাসেবী সংস্থা এবং কলকাতা পুরসভার (Kolkata Municipality) যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হবে।

কলকাতার জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শহরের শ্মশানগুলোর উপর চাপ দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে নামজাদা শিল্পপতিদের পরিচালিত একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা নতুন শ্মশান নির্মাণের দায়িত্ব নিয়েছে। সংস্থাটি আগেই নিমতলা ও কেওড়াতলার শ্মশান রক্ষণাবেক্ষণের কাজ করছে।

জানা যাচ্ছে, নতুন শ্মশানটি দহিঘাটে হেস্টিংস সংলগ্ন ৯২ কাঠা জমিতে তৈরি হবে। কলকাতা বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যেই ৩০ বছরের জন্য এই জমি কলকাতা পুরসভাকে ইজারা দিয়েছে। নির্মাণে খরচ হবে প্রায় ৫০ কোটি টাকা। শ্মশানটি প্রস্তুত হলে একসঙ্গে সাতটি মৃতদেহ সৎকার করা সম্ভব হবে।

কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা বলেন, “শ্মশানগুলোর ওপর চাপ অনেক। অনেক সময় মৃতদেহ সৎকারের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়। নতুন শ্মশান চালু হলে এই চাপ কমবে। আধুনিক পরিকাঠামোর কারণে মৃতদেহ সৎকারের প্রক্রিয়াও দ্রুত হবে।”

প্রকল্পের বাস্তবায়ন দুই-তিন বছরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। শ্মশান চালুর পর পরিচালনা থাকবে পুরসভার হাতে, তবে দৈনন্দিন রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা দেখবেন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি।

ন’নম্বর বোরোর চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাস সংবাদমাধ্যমকে জানান, “বড় গঙ্গার ধার বরাবর এই শ্মশান তৈরি হবে। শীঘ্রই কাজ শুরুর দিনক্ষণ ঘোষণা করা হবে।”

বর্তমানে কলকাতা পুরসভার অধীনে সাতটি শ্মশান রয়েছে। দহিঘাটের শ্মশান চালু হলে দক্ষিণ কলকাতায় একটি নতুন শ্মশান যুক্ত হবে, যা কেওড়াতলার ওপর চাপ অনেকটাই কমাবে।


```