Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ভোল বদলে যাবে বাগনানের! বাংলায় নয়া বিনিয়োগ, কারখানা গড়ছে সুইৎজারল্যান্ডের সংস্থা

বিশেষজ্ঞদের মতে, সোটেফিনের মতো আন্তর্জাতিক সংস্থার এই বিনিয়োগ বাংলার শিল্প ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে।

ভোল বদলে যাবে বাগনানের! বাংলায় নয়া বিনিয়োগ, কারখানা গড়ছে সুইৎজারল্যান্ডের সংস্থা

বাংলায় বিনিয়োগ করছে সুইৎজারল্যান্ডের সংস্থা।

শেষ আপডেট: 27 June 2025 20:08

দ্য ওয়াল ব্যুরো: টিসিএসের (TCS) নতুন ক্যাম্পাসের ঘোষণার পর এবার আরও একটি সুখবর। হাওড়ার (Howrah) বাগনানে (Bagnan) কারখানা খুলতে চলেছে সুইৎজারল্যান্ডের অটোমেটেড পার্কিং প্রযুক্তি সংস্থা সোটেফিন ভারত (Swiss company)। রাজ্যের দাবি, বাংলায় এই মুহূর্তে বিনিয়োগের আদর্শ জায়গা, তাই ক্রমেই শিল্পে বিনিয়োগের জোয়ার বাংলায় (Investment in Bengal)।

সোটেফিনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কারখানা বছরে ১০ হাজার অটোমেটেড কার পার্ক এবং ২৫টি অটোমেটেড পার্কিং প্রজেক্ট তৈরির লক্ষ্যে কাজ করবে। শুধু দেশের বাজার নয়, আমেরিকা ও দুবাইতেও এই প্রযুক্তি রফতানি করা হবে।

বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে সংস্থার শীর্ষ কর্তারা জানিয়েছেন, এই প্রকল্পে বিনিয়োগ হবে ৪০ কোটি টাকা। নতুন কারখানা তৈরির ফলে হাওড়ার এই অঞ্চলে প্রচুর মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বাংলায় শিল্প আনতে রাজ্য সরকারের উদ্যোগ ক্রমেই সফল হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জানিয়েছিলেন, নিউটাউনের বেঙ্গল সিলিকন ভ্যালিতে টাটা কনসালটেন্সি সেন্টার বিশাল ক্যাম্পাস তৈরি করছে। ২০ একর জমির উপর এই প্রকল্পে প্রায় ৫,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে।

বিশেষজ্ঞদের মতে, সোটেফিনের মতো আন্তর্জাতিক সংস্থার এই বিনিয়োগ বাংলার শিল্প ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে। বাগনান অঞ্চলেও বাড়বে অর্থনৈতিক গতি। শিল্পায়নের এই ধারাবাহিকতায় নতুন সম্ভাবনার আলো দেখছে বাংলা।


```