তাঁর মতে, রোহিঙ্গা মুসলিম ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের (Rohingya Muslims and illegal Bangladeshi immigrants) ভোটার তালিকায় জায়গা করে দিতে রাজনৈতিক স্বার্থে এই সার্টিফিকেট দেওয়া হচ্ছে।

ফাইল চিত্র
শেষ আপডেট: 28 July 2025 17:27
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে হঠাৎ করে বেড়ে গেছে ভোটার তালিকায় নাম তোলার আবেদন। মাত্র এক সপ্তাহে প্রায় ৭০ হাজার আবেদন জমা পড়েছে। যেখানে সাধারণত এই সংখ্যা ২০ থেকে ২৫ হাজারের মধ্যে থাকে। এই বিষয়টি নিয়েই গভীর উদ্বেগ প্রকাশ করে এবং অনুপ্রবেশের আশঙ্কা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari writes letter to Election Commission)।
চিঠিতে তিনি অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) দফতর থেকে সম্প্রতি জেলাশাসক ও মহকুমাশাসকদের কাছে একটি নির্দেশ পাঠানো হয়েছে। যেখানে প্রচুর সংখ্যায় ডোমিসাইল সার্টিফিকেট (বাসিন্দার শংসাপত্র) দেওয়ার কথা বলা হয়েছে। এই সার্টিফিকেট দিয়েই অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় নাম তুলতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন শুভেন্দু।
তিনি আরও জানিয়েছেন, এই নির্দেশের জেরে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই সব সীমান্তবর্তী জেলাগুলিতে ফর্ম-৬ (ভোটার তালিকায় নাম তোলার আবেদন) জমা দেওয়ার হিড়িক পড়েছে। তাঁর মতে, রোহিঙ্গা মুসলিম ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের (Rohingya Muslims and illegal Bangladeshi immigrants) ভোটার তালিকায় জায়গা করে দিতে রাজনৈতিক স্বার্থে এই সার্টিফিকেট দেওয়া হচ্ছে।
A disturbing trend has emerged in West Bengal's border districts. Over 70,000 Form-6 applications have been submitted on average in the last week, a sharp rise from the usual 20,000-25,000, especially in Coochbehar, Alipurduar, Jalpaiguri, Maldah, North Dinajpur, Murshidabad,… pic.twitter.com/4hl3UefR30
— Suvendu Adhikari (@SuvenduWB) July 28, 2025
বিরোধী দলনেতার আশঙ্কা যে, এই আবেদনগুলোর মধ্যে রোহিঙ্গা মুসলিম বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম থাকতেই পারে। সরকারের তরফ থেকে ইচ্ছাকৃতভাবে তাঁদের ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। তাঁর মতে, এইভাবে ভোটব্যাঙ্ক রাজনীতির জন্য দেশের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করে দেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশন যেন ২৫ জুলাই ২০২৫-এর পর ইস্যু হওয়া কোনও ডোমিসাইল সার্টিফিকেট ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) চলাকালীন গ্রহণ না করে, এই দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি কমিশন যেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, জেলার নির্বাচনী আধিকারিক এবং সংশ্লিষ্ট কর্মীদের এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আবেদনও জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্রের পবিত্রতাকে কোনও রাজনৈতিক দল বা সরকারের ভোটব্যাঙ্কের স্বার্থে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যায় না। জেলার নির্বাচনী আধিকারিকদের মাথায় রাখা উচিত যে, তাঁদের প্রধান দায়িত্ব হল অবাধ ও স্বচ্ছ নির্বাচন পরিচালনা করা। তাঁদের আনুগত্য দেশের প্রতি, কোনও রাজনৈতিক দলের প্রতি নয়। চিঠির কপি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকেও।