মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ২১ জুলাইয়ের শহিদ দিবসের সভা থেকেই জানিয়েছিলেন, বাংলার বাইরে বাঙালিদের উপর হওয়া অবিচারের প্রতিবাদে এবার পথে নামবে তৃণমূল। আজ বোলপুরে সেই ভাষা আন্দোলনের প্রথম সভা।

ফাইল চিত্র
শেষ আপডেট: 28 July 2025 07:20
দ্য ওয়াল ব্যুরো: ভিনরাজ্যে বাঙালিকে হেনস্থা এবং বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদে 'ভাষা আন্দোলন'-এর (Bhasha Andolon) ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যার সূচনা হবে সোমবার, অর্থাৎ আজ বোলপুর থেকে। রবিবার বিকেলেই সেখানে পৌঁছে গিয়েছেন তিনি। তবে এর পাশাপাশি জেলায় আরও কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।
সোমবার দুপুর ১টায় শুরু হবে প্রশাসনিক বৈঠক। তার ঠিক এক ঘণ্টা পর, দুপুর ২টোয় লজ মোড় থেকে শুরু হবে মিছিল। শান্তিনিকেতন রোড হয়ে মিছিল যাবে চৌরাস্তা পার করে শ্রীনিকেতন রোড ধরে জামবুনি বাসস্ট্যান্ডে, যেখানে নিজের বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী।
আজকের এই মিছিলে অংশ নেবেন বহু তৃণমূল কর্মী-সমর্থকেরা (TMC Leaders-Workers)। পথে পথে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা—গান, কবিতা, নাট্যাংশ। মূল বক্তব্য একটাই, বাংলা ভাষা ও সংস্কৃতির উপর আঘাত মেনে নেওয়া হবে না।
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ২১ জুলাইয়ের শহিদ দিবসের সভা থেকেই জানিয়েছিলেন, বাংলার বাইরে বাঙালিদের উপর হওয়া অবিচারের প্রতিবাদে এবার পথে নামবে তৃণমূল। আজ বোলপুরে সেই ভাষা আন্দোলনের প্রথম সভা। রবিবারই বোলপুর পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী। থাকবেন একাধিক প্রশাসনিক কর্মসূচিতেও।
এদিন কবি জয়দেব রোডে একটি নতুন সেতুর উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই সেতুর ফলে বীরভূম ও পূর্ব বর্ধমানের মধ্যে সংযোগ আরও মজবুত হবে। প্রায় ৩৩ কিলোমিটার পথ বাঁচবে যাত্রীদের। সোমবার রামপুরহাটেও (Rampurhat) যাবেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রয়াত পিতার পূজিত চাকাইপুর দুর্গা মন্দির উদ্বোধন করবেন।
২৮ জুলাই শ্রাবণ মাসের সোমবার। সেই উপলক্ষে নবনির্মিত এই মন্দিরে মা দুর্গার শৈলমূর্তির উদ্বোধন করবেন তিনি। মন্দিরটি প্রায় ২০০ বছরের পুরনো। গ্রামবাসীদের অনুদানে প্রায় ৫৫ লক্ষ টাকা ব্যয়ে তা নতুনভাবে তৈরি করা হয়েছে। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতা প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায় ছিলেন এই মন্দিরের পুরোহিত।