Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বাংলার পরিযায়ী পরিবারের শিশুকে মারধরের অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে, ভিডিও দেখালেন মমতা

মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপিচালিত প্রশাসনে বাঙালিদের বিরুদ্ধে একপ্রকার "ভাষা সন্ত্রাস" চলছে এবং তার বলি হচ্ছে শিশুরাও। তিনি প্রশ্ন তুলেছেন, "দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে?"

বাংলার পরিযায়ী পরিবারের শিশুকে মারধরের অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে, ভিডিও দেখালেন মমতা

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 27 July 2025 20:02

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে বাঙালি পরিযায়ী পরিবারের উপর পুলিশের (Delhi Police) বর্বর আচরণের তীব্র নিন্দা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, "দেখুন, দিল্লি পুলিশ মালদহের চাঁচলের এক পরিযায়ী পরিবারের শিশু ও মাকে কী নিষ্ঠুরভাবে মেরেছে! সাংঘাতিক সন্ত্রাস!"

মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপিচালিত প্রশাসনে বাঙালিদের বিরুদ্ধে একপ্রকার "ভাষা সন্ত্রাস" চলছে এবং তার বলি হচ্ছে শিশুরাও। তিনি প্রশ্ন তুলেছেন, "দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে?"

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য সামনে আসতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে। তৃণমূল সূত্রে খবর, এই ঘটনার বিরুদ্ধে কেন্দ্রের কাছে কঠোর প্রতিবাদ জানানো হবে। ইতিমধ্যে ওই নির্যাতিত পরিবারকে আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই দিল্লি পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

দিল্লি পুলিশ এখনও এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ঘটনার গুরুত্ব বিবেচনায় তদন্ত শুরু করা হতে পারে বলেই মনে করা হচ্ছে। 


```