নাগরাকাটার ঘটনার পর কেটে গিয়েছে ২৪ ঘণ্টা। বিজেপির সাংসদ-বিধায়কের ওপর হামলার ঘটনায় এখনও গ্রেফতার হয়নি অভিযুক্তদের কেউই।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 7 October 2025 16:09
দ্য ওয়াল ব্যুরো: নাগরাকাটার (Nagarkata Incident) ঘটনার পর কেটে গিয়েছে ২৪ ঘণ্টা। বিজেপির সাংসদ-বিধায়কের ওপর হামলার ঘটনায় এখনও গ্রেফতার হয়নি অভিযুক্তদের কেউই। এ ব্যাপারে রাজ্য প্রশাসনকে এবার আল্টিমেটাম দিলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
শুভেন্দুর কথায়, এনাজ ইজ এনাফ। রাজ্য প্রশাসন ২৪ ঘণ্টা পরেও অভিযুক্তদের কাউকে গ্রেফতার করেনি। বিকেল অব্দি দেখব, তারপরও যদি পুলিশ প্রশাসনার টনক না নড়ে তাহলে কলকাতা হাইকোর্টের মামলা করব। আইনি পথেই যেভাবে যা মোকাবিলা করতে হয় তা করব আমরা।"
প্রসঙ্গত নাগরাকাটা ঘটনায় ইতিমধ্যে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শমীকের বক্তব্য, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গুন্ডাদের আশ্রয়দাতা, তাই ত্রাণ দিতে গিয়ে সাংসদ-বিধায়ক আক্রান্ত হওয়ার পরও অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনও পদক্ষেপ করেনি। সে কারণেই এনআইএ তদন্ত চাওয়া।"
সোমবার জলপাইগুড়ির নাগরাকাটায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েন খগেন এবং শঙ্কর। ইটের আঘাতে রক্তাক্ত হন খগেন, হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শঙ্কর ঘোষের উপরেও চড়-ঘুষির চেষ্টা হয় বলে অভিযোগ। মঙ্গলবার তাঁকে দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু। সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা।
সেখান থেকে ফেরার পথে রাজ্যের প্রশাসনিক প্রধানকে আক্রমণ করে শুভেন্দু এও বলেন, "বাংলায় গুন্ডাদের রাজ চলছে। সেই সঙ্গে এই মুখ্যমন্ত্রীর আচরণ গণতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে বিপজ্জনক। কারণ, এতবড় হামলার পরও তিনি নিন্দা করেননি, গ্রেফতারের নির্দেশ দেননি। আমি তো খবর পেয়েছি, উদয়ন গুহকে ভাল করে আতিথেয়তা করা হয়েছে।"