সোমবার নাগরাকাটায় (Nagrakata case) ত্রাণ দিতে গিয়ে হামলার মুখে পড়েন সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। লোহার রড়, পাথরের বোল্ডার দিয়ে মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করা হয় খগেনকে।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 7 October 2025 15:56
দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) সঙ্গে কথাই বললেন না জখম বিজেপি সাংসদ খগেন মুর্মুর ছেলে (Injured MP Khagen Murmu's son)।
এদিন দুপুরে আচমকা হাসপাতালে চিকিৎসাধীন খগেনকে দেখতে যান মুখ্যমন্ত্রী। তখন সেখানে উপস্থিত ছিলেন সাংসদের ছেলেও। মুখ্যমন্ত্রী চিকিৎসকদের কাছে খগেনবাবুর শারীরিক অবস্থা নিয়ে খোঁজ নিলেও সাংসদের ছেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনও কথা বলেননি।
পরে এ বিষয়ে জানতে চাওয়া হলে আক্রান্ত বিজেপি সাংসদের ছেলে বলেন, "তৃণমূলের লোকজনই তো হামলা চালিয়েছে, তাহলে ওনার সঙ্গে কেন কথা বলব?"
গত শনিবার থেকে অতি বৃষ্টি, ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ (Northbengal)। সোমবার নাগরাকাটায় (Nagrakata case) ত্রাণ দিতে গিয়ে হামলার মুখে পড়েন সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। লোহার রড়, পাথরের বোল্ডার দিয়ে মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করা হয় খগেনকে।
এদিন মিরিক থেকে ফেরার পথে আচমকা হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। আহত সাংসদের চিকিৎসার বিষয়ে খোঁজবর নেন। সেখানে উপস্থিত থাকলেও সাংসদের ছেলে অবশ্য মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও কথা বলেননি।
সাংসদের ছেলের কথায়, একজন জন প্রতিনিধি এভাবে ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হলেন। যাকে বলে প্রাণঘাতী হামলা। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রায় ২৪ ঘণ্টা পরেও পুলিশ তাদের কাউকে গ্রেফতার করেনি। এর থেকেই তো স্পষ্ট, রাজ্যের প্রশাসন অপরাধীদের আড়াল করতে চাইছে।"